Isaiah 51:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই কি সমুদ্র, মহাজলধির পানি শুকিয়ে ফেল নি, সমুদ্রের গভীর স্থানকে কি পথ কর নি, যেন মুক্তি পাওয়া লোকেরা পার হয়ে যায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমিই কি সমুদ্রকে, সেই মহাজলধির জলরাশিকে শুষ্ক করোনি? যিনি সমুদ্রের গভীরে একটি পথ প্রস্তুত করেছিলেন, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা তা পার হয়ে যায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই কি সমুদ্র, মহাজলধির জল শুষ্ক কর নাই, সমুদ্রের গভীর স্থানকে কি পথ কর নাই, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হইয়া যায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই কি সমুদ্র, মহাজলধির জল শুষ্ক কর নাই, সমুদ্রের গভীর স্থানকে কি পথ কর নাই, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হইয়া যায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি সাগরের গভীর জল শুকিয়ে ফেল নি? তুমি কি সাগরের ভিতরে রাস্তা তৈরী কর নি যাতে তোমার মুক্ত করা লোকেরা পার হয়ে যেতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি সাগরের গভীর পানি শুকিয়ে ফেল নি? তুমি কি সাগরের ভিতরে রাস্তা তৈরী কর নি যাতে তোমার মুক্ত করা বান্দারা পার হয়ে যেতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই শুষ্ক করেছিলে মহাজলধির জলরাশি, তুমি উদ্ধার করেছিলে যাদের, সাগর পার করে তাদের আনবে বলে জাগিয়েছিলে পথ সাগরের বুকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমুদ্র শুকিয়ে যাবার কারণ হয়েছিলে তুমি! তুমি গভীর জলাশয়ে জল শুকিয়ে দিয়েছিলে! সমুদ্রের অতলে পথ গড়ে উঠেছিল তোমার জন্যই! তোমার লোকরা নিরাপদে সমুদ্র পারাপার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি সমুদ্রের, বিশাল গভীরের জল শুকিয়ে ফেলনি এবং তুমি কি সমুদ্রের গভীর জায়গাকে রাস্তা তৈরী করনি যাতে তোমার মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হয়ে যায়?