Isaiah 51:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের উদ্ধার করা লোকেরা ফিরে আসবে, আনন্দগান সহকারে সিয়োনে আসবে এবং তাদের মাথায় নিত্যস্থায়ী আনন্দের মুকুট থাকবে; তারা আমোদ ও আনন্দ লাভ করবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পালিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে। তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে; তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট। আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে, দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরঃসর সিয়োনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে; তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্ত্তস্বর দূরে পলায়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পূর্বক সিয়োনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে; তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর রক্ষা করা লোকেরা ফিরে আসবে আর গান গাইতে গাইতে সিয়োনে ঢুকবে। চিরকাল স্থায়ী আনন্দই হবে তাদের মাথার মুকুট। তারা খুব আনন্দিত হবে আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস পালিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের রক্ষা করা বান্দারা ফিরে আসবে আর কাওয়ালী গাইতে গাইতে সিয়োনে ঢুকবে। চিরকাল স্থায়ী আনন্দই হবে তাদের মাথার তাজ। তারা খুব আনন্দিত হবে আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস পালিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি উদ্ধার করেছিলে যাদের আসবে ফিরে সিয়োনে তারা অপার আনন্দে মুখরিত হবে তারা উল্লাস আর সুললিত সঙ্গীতে। চিরসুখী হবে তারা, ঘুচে যাবে সব দুঃখ-বেদনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু নিজের লোকদের রক্ষা করবেন, তারা আনন্দের সাথে সিয়োনে ফিরে যাবে| তারা খুব, খুব সুখী হবে| তাদের সুখ হবে চিরকালীন রাজমুকুটের মত| তারা আনন্দে গান গাইতে থাকবে| সব দুঃখ চলে যাবে অনেক দূরে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর মুক্তি পাওয়া লোকেরা ফিরে আসবে এবং আনন্দের চিত্কারের সঙ্গে সিয়োনে আসবে এবং চিরকাল স্থায়ী আনন্দ তাদের মাথায় থাকবে এবং সুখ ও আনন্দ তাদের অতিক্রম করবে এবং দুঃখ ও শোক পালিয়ে যাবে।