Isaiah 51:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি, আমিই তোমাদের সান্ত্বনাকর্তা। তুমি কে যে, মানুষকে ভয় করছো, সে তো মরে যাবে; এবং মানুষের সন্তানকে ভয় করছো, সে তো ঘাসের মত অল্পক্ষণ স্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি, হ্যাঁ আমিই, তোমাদের সান্ত্বনা দিই। তোমরা কেন মর্ত্যমানবকে ভয় করছ, তারা তো মানবসন্তান, সবাই তৃণের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি, আমিই তোমাদের সাত্ত্বনাকর্ত্তা। তুমি কে যে, মর্ত্ত্যকে ভয় করিতেছ, সে ত মরিয়া যাইবে; এবং মনুষ্য-সন্তানকে ভয় করিতেছ, সে ত তৃণের ন্যায় হইয়া পড়িবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি, আমিই তোমাদের সান্ত্বনাকর্তা। তুমি কে যে, মর্ত্যকে ভয় করিতেছ, সে ত মরিয়া যাইবে; এবং মনুষ্য-সন্তানকে ভয় করিতেছ, সে ত তৃণের ন্যায় হইয়া পড়িবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি, আমিই তোমাদের সান্ত্বনা দিই। তোমরা কেন মানুষকে ভয় করছ? তারা তো মরে যাবে। মানুষের সন্তানেরা ঘাসের মতই অল্পক্ষণ স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি, আমিই তোমাদের সান্ত্বনা দিই। তোমরা কেন মানুষকে ভয় করছ? তারা তো মরে যাবে। মানুষের সন্তানেরা ঘাসের মতই অল্পক্ষণ স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমিই সেইজন যিনি তোমায় করেন শক্তিমান, তবে কেন কর ভয় সেই মর্ত্যমানবকে তৃণের চেয়ে বেশি নয় আয়ু যার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “আমিই সে-ই যে তোমাদের আরাম দেয়| তবুও তোমরা কেন লোকের ভয়ে ভীত হয়ে ওঠ? তারা তো শুধু মাত্র মানুষ যাদের জন্ম মৃত্যু আছে| তারা তো কেবলই মানুষ – ঘাসের মতোই মরে তারা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, আমিই তোমাদের সান্ত্বনা করি। তোমরা কেন মানুষকে ভয় করছ? যারা মারা যাবে, মানুষের সন্তানেরা, যারা ঘাসের মতই তৈরী।