Isaiah 51:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার নির্মাতা মাবুদকে ভুলে গিয়েছ, যিনি আসমান বিছিয়েছেন, দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করেছেন; এবং তুমি সমস্ত দিন অবিরত জুলুমবাজদের ক্রোধ হেতু ভয় পাচ্ছ, যখন সে বিনাশ করতে প্রস্তুত হয়েছে? জুলুমবাজের ক্রোধ কোথায়? জুলুম থেকে শীঘ্রই মুক্ত হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা, তোমাদের সৃষ্টিকর্তা, সদাপ্রভুকে ভুলে যাচ্ছ, তিনিই আকাশমণ্ডলকে প্রসারিত করেছেন এবং পৃথিবীর ভিত্তিমূল সকল স্থাপন করেছেন। তোমরা প্রতিদিন অবিরত আতঙ্কে বাস করো উপদ্রবীর ক্রোধের কারণে, যারা বিনাশ করার জন্য প্রস্তুত হয়েছে? কারণ উপদ্রবীর ক্রোধ কোথায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার নির্ম্মাতা সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছ, যিনি আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন; এবং তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্রোধ হেতু ভয় পাইতেছ, যখন সে বিনাশ করিতে প্রস্তুত হইয়াছে? উপদ্রবীর ক্রোধ কোথায়? ন্যুব্জ বন্দি শীঘ্রই মুক্ত হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার নির্মাতা সদাপ্রভুকে ভুলিয়া গিয়াছ, যিনি আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন; এবং তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্রোধ হেতু ভয় পাইতেছ, যখন সে বিনাশ করিতে প্রস্তুত হইয়াছে? উপদ্রবীর ক্রোধ কোথায়? ন্যুব্জ বন্দি শীঘ্রই মুক্ত হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের যিনি তৈরী করেছেন তাঁকে কেন তোমরা ভুলে গেছ? তিনি তো আকাশকে বিছিয়ে দিয়েছেন আর পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন। যে অত্যাচারী ধ্বংস করবার জন্য ঝুঁকে আছে তার ভয়ংকর রাগের দরুন কেন তোমরা প্রতিদিন সব সময় ভয়ে ভয়ে বাস করছ? সেই অত্যাচারীর ভয়ংকর রাগ কিছুই নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের যিনি তৈরী করেছেন তাঁকে কেন তোমরা ভুলে গেছ? তিনি তো আসমানকে বিছিয়ে দিয়েছেন আর দুনিয়ার ভিত্তি স্থাপন করেছেন। যে জুলুমবাজ ধ্বংস করবার জন্য ঝুঁকে আছে তার ভয়ংকর রাগের দরুন কেন তোমরা প্রতিদিন সব সময় ভয়ে ভয়ে বাস করছ? সেই জুলুমবাজের ভয়ংকর রাগ কিছুই নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভুলে গেছ তুমি তোমার স্রষ্টা সেই প্রভু পরমেশ্বরকে, যিনি বিস্তার করেছেন আকাশমণ্ডল, স্থাপন করেছেন ভিত্তিমূল এই পৃথিবীর? ধ্বংস করতে তোমায় উদ্যত যারা সেই উৎপীড়কের পীড়নের আশঙ্কায় কেন এত ভয় দিবারাত্রি হৃদয়ে তোমরা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু হলেন তোমাদের সৃষ্টিকর্তা| নিজের ক্ষমতায় তিনি পৃথিবী সৃষ্টি করেছেন| নিজের ক্ষমতাতেই তিনি আকাশের সৃষ্টি করেছেন| কিন্তু তোমরা প্রভু ও তাঁর ক্ষমতার কথা ভুলে গিয়েছ| তাই তোমরা সেই রুদ্ধ লোকদের ভয় পাও| তাদের পরিকল্পনা হল তোমাদের বিনাশ করা, কিন্তু তারা এখন কোথায় রয়েছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের যিনি তৈরী করেছেন তাঁকে কেন তোমরা ভুলে গেছ? যিনি আকাশকে ছড়িয়ে দিয়েছেন এবং পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছেন? তুমি অত্যাচারীদের প্রচণ্ড ক্রোধের কারণে প্রতিদিন ত্রাসে আছ যখন সে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত করেছে? অত্যাচারীদের ক্রোধ কোথায়?