Isaiah 51:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তো মাবুদ, তোমার আল্লাহ্‌, আমি সমুদ্রকে আলোড়িত করলে তার তরঙ্গ কল্লোল-ধ্বনি করে; বাহিনীগণের মাবুদ, এই আমার নাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, আমি সমুদ্রকে তোলপাড় করলে তার তরঙ্গসমূহ গর্জন করে— সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ত সদাপ্রভু, তোমার ঈশ্বর, আমি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোলধ্বনি করে; বাহিনীগণের সদাপ্রভু, এই আমার নাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ত সদাপ্রভু, তোমার ঈশ্বর, আমি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোলধ্বনি করে; বাহিনীগণের সদাপ্রভু, এই আমার নাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর। আমি সমুদ্রকে তোলপাড় করলে তার ঢেউ গর্জন করে। আমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিই আল্লাহ্‌, তোমাদের মাবুদ। আমি সমুদ্রকে তোলপাড় করলে তার ঢেউ গর্জন করে। আমার নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমিই করি সমুদ্রমন্থন গর্জনধ্বনি তুলি সাগর তরঙ্গে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমি! ইয়াহ্‌ওয়ে আমার নাম!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি প্রভু, তোমাদের ঈশ্বর| আমি সমুদ্রে নাড়া দিই এবং ঢেউ তৈরী করি|” (প্রভু সর্বশক্তিমান তাঁর নাম|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি সমুদ্রকে মন্থন করলে তার ঢেউ গর্জন করে। তার নাম বাহিনীদের সদাপ্রভু।