Isaiah 51:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাগ, জাগ, উঠে দাঁড়াও, হে জেরুশালেম, তুমি মাবুদের হাত থেকে তাঁর ক্রোধের পানপাত্রে পান করেছ, মত্ততাজনক বড় পানপাত্রে পান করেছ, তলানি চেটে খেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাগো, জাগো! ওহে জেরুশালেম, উঠে দাঁড়াও, সদাপ্রভুর ক্রোধের পানপাত্র, যারা তাঁর হাত থেকে পান করেছ, যে পানপাত্র মানুষকে টলোমলো করে, যারা তার তলানি পর্যন্ত চেটে খেয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাগ, জাগ, উঠিয়া দাঁড়াও, হে যিরূশালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাঁহার ক্রোধ-পানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাগ, জাগ, উঠিয়া দাঁড়াও, হে যিরূশালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাঁহার ক্রোধের পানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, জাগো, জাগো; উঠে দাঁড়াও। তুমি তো সদাপ্রভুর হাত থেকে তাঁর ক্রোধের পেয়ালায় খেয়েছ; মানুষ যে পেয়ালা থেকে খেয়ে টলতে থাকে সেই পেয়ালার তলা পর্যন্ত তুমি চেটে খেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, জাগো, জাগো; উঠে দাঁড়াও। তুমি তো মাবুদের হাত থেকে তাঁর রাগের পেয়ালায় খেয়েছ; মানুষ যে পেয়ালা থেকে খেয়ে টলতে থাকে সেই পেয়ালার তলা পর্যন্ত তুমি চেটে খেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ্রত হও হে জেরুশালেম, জাগ্রত হও! কর উত্থান! প্রভু পরমেশ্বরের ক্রোধের পাত্র থেকে নিঃশেষে করেছ পান, মত্ত তুমি সেই পানীয় প্রভাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাগো! জাগো! জেরুশালেম উঠে দাঁড়াও! প্রভু তোমার ওপর প্রচণ্ড রুদ্ধ ছিলেন| তাই তোমরা শাস্তি পেয়েছিলে| এক পেয়ালা বিষ তোমাদের পান করতে হয়েছিল এবং তোমরা পান করেছিলে| তোমাদের সে রকমই শাস্তি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যিরূশালেম, জাগো, জাগো; উঠে দাঁড়াও। তুমি তো সদাপ্রভুর হাত থেকে তাঁর ক্রোধের বাটিতে পান করেছ; মত্ততাজনক বাটিতে পান করেছ, তুমি নিঃশেষ করেছ।