Isaiah 51:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দু’টি বিষয় তোমার প্রতি ঘটেছে; কে তোমার জন্য মাতম করবে? ধ্বংস ও বিনাশ, দুর্ভিক্ষ ও তলোয়ার; আমি কিভাবে তোমাকে সান্ত্বনা দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই দুই ধরনের দুর্যোগ তোমার উপরে এসে পড়েছে, কে তোমাকে সান্ত্বনা দেবে? ধ্বংস ও বিনাশ, দুর্ভিক্ষ ও তরোয়াল, আমি কী করে তোমাকে আশ্বাস দিতে পারি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই দুই তোমার প্রতি ঘটিয়াছে; কে তোমার নিমিত্ত বিলাপ করিবে? ধনাপহার ও বিনাশ, দুর্ভিক্ষ ও খড়্‌গ; আমি কিরূপে তোমাকে সান্ত্বনা করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই দুই তোমার প্রতি ঘটিয়াছে; কে তোমার নিমিত্ত বিলাপ করিবে? ধনাপহার ও বিনাশ, দুর্ভিক্ষ ও খড়্‌গ; আমি কিরূপে তোমাকে সান্ত্বনা করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধ্বংস ও সর্বনাশ এবং দুর্ভিক্ষ ও যুদ্ধ- এই দুই রকম বিপদ তোমার উপর এসে পড়েছে। কে তোমাকে সান্ত্বনা দিতে পারে? আমি কেমন করে তোমাকে সান্ত্বনা দেব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধ্বংস ও সর্বনাশ এবং দুর্ভিক্ষ ও যুদ্ধ- এই দুই রকম বিপদ তোমার উপর এসে পড়েছে। কে তোমাকে সান্ত্বনা দিতে পারে? আমি কেমন করে তোমাকে সান্ত্বনা দেব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার উপরে নেমে এসেছে দ্বিগুণ বিপর্যয় যুদ্ধে বিপর্যস্ত তোমার দেশ, দুর্ভিক্ষে অনাহারে জর্জরিত সন্তানেরা তোমার তোমাকে সান্ত্বনা দেবার কেউ নেই সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের সমস্যা এসেছিল দুভাবে| খাদ্যের বণ্ট্ন এবং চুরি, দুর্ভিক্ষ এবং যুদ্ধ| কেউ তোমাদের কষ্টের দিনে সাহায্য করতে আসেনি| কেউ তোমাদের ক্ষমা দেখায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দুই তোমার প্রতি ঘটেছে; কে তোমার জন্য বিলাপ করবে? নির্জনতা এবং ধ্বংস এবং দূর্ভিক্ষ এবং তরোয়াল। কে তোমাকে সান্ত্বনা দেবে?