Isaiah 51:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পিতা ইব্রাহিম ও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টিপাত কর; ফলত যখন সে একাকী ছিল, তখন আমি তাকে ডেকে দোয়াযুক্ত ও বহুবংশ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পিতৃপুরুষ অব্রাহামের দিকে তাকাও ও সারার দিকে, যিনি তোমাদের জাতিকে জন্ম দিয়েছেন। আমি যখন তাকে ডেকেছিলাম, সে মাত্র একজন ছিল, আমি তাকে আশীর্বাদ করে বহুসংখ্যক করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পিতা অব্রাহাম ও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টি কর; ফলতঃ যখন সে একাকী ছিল, তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্ব্বাদযুক্ত ও বহুবংশ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পিতা অব্রাহাম ও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টিপাত কর; ফলতঃ যখন সে একাকী ছিল, তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্বাদযুক্ত ও বহুবংশ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পিতা অব্রাহাম এবং তোমাদের যে জন্ম দিয়েছে সেই সারার দিকে তাকিয়ে দেখ। আমি যখন তাকে ডেকেছিলাম তখন সে ছিল একজন, আর আমি তাকে আশীর্বাদ করে সংখ্যায় অনেক করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পিতা ইব্রাহিম এবং তোমাদের যে জন্ম দিয়েছে সেই সারার দিকে তাকিয়ে দেখ। আমি যখন তাকে ডেকেছিলাম তখন সে ছিল একজন, আর আমি তাকে দোয়া করে সংখ্যায় অনেক করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাব, তোমাদের পিতা অব্রাহামের কথা, ভাব, জননী সারার কথা—অব্রাহামকে আমি যথন করেছিলাম আহ্বান সে তখন ছিল নিঃসন্তান। আমি আশীর্বাদ করলাম তাকে দান করলাম সন্তান তার বংশধরদের করলাম অগণিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহামই তোমাদের পিতা, তাঁর দিকে তাকানো উচিৎ‌| তোমাদের জন্মদাত্রী মাতা সারার দিকে তাকাও| অব্রাহামকে যখন আমি ডেকেছিলাম তখন সে একা ছিল| তখন আমি তাকে আশীর্বাদ করেছিলাম এবং সে একটি মহান পরিবার শুরু করেছিল| ওর কাছ থেকে বহু লোক এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পূর্বপুরুষ এবং তোমাদের যে জন্ম দিয়েছে সেই সারার দিকে তাকিয়ে দেখ; কারণ যখন সে একাকী ছিল তখন তাকে ডেকেছিলাম। আমি তাকে আশীর্বাদ করলাম এবং সংখ্যায় অনেক করলাম।