Isaiah 51:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জালে আটকা পড়া হরিণের মত তোমার শিশু সন্তানরা মূর্চ্ছিত হয়েছে, প্রতি সড়কের মাথায় পড়ে আছে; তারা মাবুদের গজবে, তোমার আল্লাহ্‌র তিরস্কারে পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সন্তানেরা সব মূর্ছিত হয়েছে; তারা প্রত্যেকটি পথের মাথায় মাথায় পড়ে আছে, যেভাবে কোনো কৃষ্ণসার হরিণ জালে ধরা পড়ে। তারা সদাপ্রভুর ক্রোধে, তোমার ঈশ্বরের তিরস্কারে পূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জালে বদ্ধ হরিণের ন্যায় তোমার পুত্রগণ মূর্চ্ছিত হইয়াছে, প্রতি সড়কের মাথায় পড়িয়া আছে; তাহারা সদাপ্রভুর ক্রোধে তোমার ঈশ্বরের ধমকে পরিপূর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জালে বদ্ধ হরিণের ন্যায় তোমার পুত্রগণ মূর্চ্ছিত হইয়াছে, প্রতি সড়কের মাথায় পড়িয়া আছে; তাহারা সদাপ্রভুর ক্রোধে তোমার ঈশ্বরের ধমকে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ছেলেরা অজ্ঞান হয়ে গেছে; তারা জালে পড়া হরিণের মত প্রতিটি রাস্তার মাথায় শুয়ে আছে। তাদের উপর সদাপ্রভুর ক্রোধ, তোমার ঈশ্বরের শাস্তি পরিপূর্ণভাবে নেমে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ছেলেরা অজ্ঞান হয়ে গেছে; তারা জালে পড়া হরিণের মত প্রতিটি রাস্তার মাথায় শুয়ে আছে। তাদের উপর মাবুদের রাগ, তোমার আল্লাহ্‌র গজব পরিপূর্ণভাবে নেমে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পথের বাঁকে বাঁকে সন্তানেরা তোমার পড়েছে লুটিয়ে মুর্ছিত বিবশ হয়ে যেন শিকারীর জালে আবদ্ধ হরিণ। মর্মে মর্মে অনুভব করছে তারা প্রভু পরমেশ্বরের রোষের তীব্র দহন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের লোকরা দুর্বল হয়ে গিয়েছিল| তারা মাটিতে পড়ে গিয়ে সেখানেই শুয়ে পড়ে| তারা পথের আনাচে-কানাচে পড়েছিল| তাদের দশা হয়েছিল জালে পড়া হরিণের মতো| যতদিন পর্যন্ত তারা প্রভুর শাস্তি আর নিতে পারছিল না ততদিন তারা ছিল প্রভুর রুদ্ধ শাস্তির কবলে| তারা তাঁর কাছ থেকে আর তিরস্কার নিতে পারছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ছেলেরা দুর্বল হয়েছে; তারা জালে পড়া হরিণের মত প্রতিটি রাস্তার মাথায় শুয়ে আছে। তারা সদাপ্রভুর ক্রোধে, তোমার ঈশ্বরের তিরস্কারে পরিপূর্ণ।