Isaiah 51:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার লোকেরা, আমার কথায় মনোযোগ দাও; হে আমার জনবৃন্দ, আমার কালামে কান দাও; কেননা আমার কাছ থেকে ব্যবস্থা বের হবে, আমি জাতিদের আলোর জন্য আমার বিচার স্থাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার প্রজারা, আমার কথা শোনো; আমার জাতির লোকেরা, আমার কথায় কান দাও: আমার কাছ থেকে বিধান নির্গত হবে; আমার ন্যায়বিচার সব জাতির কাছে আলোস্বরূপ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান কর; হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত কর; কেননা আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে, আমি জাতিগণের দীপ্তির জন্য আপন বিচার স্থাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান কর; হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত কর; কেননা আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে, আমি জাতিগণের দীপ্তির জন্য আপন বিচার স্থাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার লোকেরা, আমার কথা শোন, আমার কথায় কান দাও। আমার মধ্য থেকেই নির্দেশ বের হবে; আমি আমার ন্যায়বিচার স্থাপন করব যাতে অন্য জাতিরা আলো পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার বান্দারা, আমার কথা শোন, আমার কথায় কান দাও। আমার মধ্য থেকেই নির্দেশ বের হবে; আমি আমার ন্যায়বিচার স্থাপন করব যাতে অন্য জাতিরা নূর পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন হে আমার প্রজাবৃন্দ, শোন আমার কথা, আমি জাতিবৃন্দকে দান করব আমার শিক্ষা আমার বিধান তাদের দান করবে দীপ্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার লোকরা, আমার কথা শোন! আমার বিধি আমার কাছ থেকে যাবে| আমার বিচার হবে আলোর মত যেগুলো লোকদের দেখাবে কি ভাবে বাঁচতে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে আমার লোকেরা, আমার প্রতি মনোযোগী হও এবং হে আমার লোকেরা, আমার কথায় শোন! কারণ আমি এক নির্দেশ জারি করব এবং আমি আমার জাতিদের জন্য ন্যায়বিচারকে আলোর মত করব।