Isaiah 51:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ধর্মশীলতা নিকটবর্তী, আমার উদ্ধার করার কাজ শুরু হচ্ছে এবং আমার বাহু জাতিদের বিচার নিষ্পন্ন করবে; উপকূলগুলো আমারই অপেক্ষায় থাকবে ও আমার বাহুতে প্রত্যাশা রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ধর্মশীলতা দ্রুত নিকটে আসছে, আমার পরিত্রাণ সন্নিকট হল, আমারই বাহু জাতিসমূহের কাছে ন্যায়বিচার নিয়ে আসবে। দ্বীপসমূহ আমার প্রতি দৃষ্টিপাত করবে এবং আমার শক্তি প্রদর্শনের প্রত্যাশায় থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার ধর্ম্মশীলতা নিকটবর্ত্তী, আমার পরিত্রাণ নির্গত হইল, এবং আমার বাহু জাতিগণের বিচার নিষ্পন্ন করিবে; উপকূল সকল আমারই অপেক্ষায় থাকিবে, ও আমার বাহুতে প্রত্যাশা রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার ধর্মশীলতা নিকটবর্তী, আমার পরিত্রাণ নির্গত হইল, এবং আমার বাহু জাতিগণের বিচার নিষপন্ন করিবে; উপকূল সকল আমারই অপেক্ষায় থাকিবে, ও আমার বাহুতে প্রত্যাশা রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সততা কাছে এসে গেছে আর আমার উদ্ধার করবার কাজ শুরু হয়েছে। আমি নিজেই জাতিদের উপর ন্যায়বিচার করব। দূর দেশের লোকেরা আমার দিকে তাকাবে আর আমার শক্তিশালী হাতের অপেক্ষায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সততা কাছে এসে গেছে আর আমার উদ্ধার করবার কাজ শুরু হয়েছে। আমি নিজেই জাতিদের উপর ন্যায়বিচার করব। দূর দেশের লোকেরা আমার দিকে তাকাবে আর আমার শক্তিশালী হাতের অপেক্ষায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর দেরী নেই, আমি উদ্ধার করব তাদের, আসন্ন আমার বিজয়ের লগ্ন। আমি স্বয়ং কর্তৃত্ব করব জাতিবৃন্দের উপর, সুদূরের সীমান্ত ভূমি থাকবে আমার প্রতীক্ষায়, উদ্ধার করব আমি তাদের এই আশা বুকে নিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীঘ্রই আমি আমার ন্যায় প্রকাশ করব, শীঘ্রই আমি তোমাদের রক্ষা করবো| আমি আমার ক্ষমতা ব্যবহার করব এবং সব জাতিগুলিকে বিচার করব| দূরবর্তী এলাকার লোকরা আমার প্রতীক্ষায় আছে| আমার ক্ষমতা তাদের রক্ষা করবে, এই ভরসায তারা অপেক্ষায় আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ধার্ম্মিকতা কাছাকাছি; আমার পরিত্রান বের হয়ে আসবে এবং আমার হাত জাতিদের বিচার করবে; উপকূলগুলি আমার জন্য অপেক্ষা করবে; আমার হাতের জন্য তারা সাগ্রহে অপেক্ষা করবে।