Isaiah 51:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যারা ধার্মিকতা জান, যে লোকদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার কথায় কান দাও; মানুষের টিট্‌কারিতে ভয় করো না, তাদের বিদ্রূপকে ভয় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যা ন্যায়সংগত, তোমরা যারা তা জানো, আমার কথা শোনো, আমার বিধান তোমাদের মধ্যে যাদের অন্তরে আছে, তারা শোনো: মানুষের করা দুর্নাম থেকে ভয় পেয়ো না, কিংবা তাদের করা অপমান থেকে আতঙ্কগ্রস্ত হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যাহারা ধার্ম্মিকতা জান, যে লোকদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত কর; মর্ত্ত্যের টিট্‌কারিতে ভয় করিও না, তাহাদের বিদ্রূপে উদ্বিগ্ন হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যাহারা ধার্মিকতা জান, যে লোকদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্যে কর্ণপাত কর; মর্ত্যের টিট্‌কারিতে ভয় করিও না, তাহাদের বিদ্রূপে উদ্বিগ্ন হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যা ঠিক তোমরা যারা তা জান আর যাদের অন্তরে আমার শিক্ষা আছে, তোমরা শোন। তোমরা মানুষের টিট্‌কারিকে কিম্বা তাদের করা অপমানকে ভয় কোরো না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যা ঠিক তোমরা যারা তা জান আর যাদের দিলে আমার শিক্ষা আছে, তোমরা শোন। তোমরা মানুষের টিট্‌কারিকে কিংবা তাদের করা অপমানকে ভয় কোরো না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা, যারা জান ধর্ম কি, যাদের অন্তরে আমার অনুশাসন সদাজাগ্রত, শোন তোমরা—লোকে যখন তোমাদের উপহাস করে, জর্জরিত করে অপমানে, ভয় পেয়ো না, হতাশ হয়ো না তোমরা,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা ধার্মিকতা বোঝ তাদের আমার কথা শুনতে হবে| লোকরা, যাদের হৃদয়ে আমার বিধি রাখা আছে, আমার কথা তাদের শুনতে হবে| যারা তোমাদের বিরোধীতা করে সেই খারাপ লোকদের তোমরা ভয় পেয়ো না| অভিশাপ পেয়ে ভয় পেয়ো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা ধার্ম্মিকতা জান, তোমরা যারা যাদের হৃদয়ে আমার নিয়ম আছে, তোমরা শোন। তোমরা মানুষের অপমানকে ভয় কর না, তাদের অপব্যবহারের দ্বারা হতাশ হয়ো না,