Isaiah 51:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা কীট তাদেরকে কাপড়ের মতই খেয়ে ফেলবে ও কৃমিরা তাদের ভেড়ার লোমের মত খেয়ে ফেলবে; কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার উদ্ধার পুরুষানুক্রমে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ পোশাকের মতোই কীটপতঙ্গ তাদের খেয়ে ফেলবে; পশমের মতো কীট তাদের গ্রাস করবে। কিন্তু আমার ধার্মিকতা চিরকাল থাকবে, আমার পরিত্রাণ বংশপরম্পরায় অস্তিত্বমান থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা কীটে তাহাদিগকে বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে, ও কৃমিরা তাহাদিগকে মেষলোমের ন্যায় খাইয়া ফেলিবে; কিন্তু আমার ধর্ম্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা কীটে তাহাদিগকে বস্ত্রের ন্যায় খাইয়া ফেলিবে, ও কৃমিরা তাহাদিগকে মেষলোমের ন্যায় খাইয়া ফেলিবে; কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ কাপড়ের মত করে আর পশমের মত করে পোকা তাদের খেয়ে ফেলবে। কিন্তু আমার সততা চিরকাল থাকবে; আমার দেওয়া উদ্ধার বংশের পর বংশ ধরে স্থায়ী হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ কাপড়ের মত করে আর পশমের মত করে পোকা তাদের খেয়ে ফেলবে। কিন্তু আমার সততা চিরকাল থাকবে; আমার দেওয়া উদ্ধার বংশের পর বংশ ধরে স্থায়ী হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পোকায় কাটা বস্ত্রের মত জীর্ণ হয়ে যাবে তারা, জীর্ণ হয়ে যাবে কীটদষ্ট পশমের মত! কিন্তু যে পরিত্রাণ আমি তোমাদের দেব, তা হবে অক্ষয়, আমার এ বিজয় চিরকালের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ তাদের দশা হবে পুরানো কাপড়ের মতো| তাদের পোকামাকড় খেয়ে নেবে| তাদের পশমের মতো দশা হবে, কৃমি তাদের খেয়ে নেবে| কিন্তু আমার ধার্মিকতা চির কালের জন্য থেকে যাবে| চির কাল থাকবে পরিত্রাণ, চিরকাল করে যাব পরিত্রাণ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কীট কাপড়ের মত তাদেরকে খেয়ে ফেলবে এবং পোকা তাদেরকে পশমের মত খয়ে ফেলবে; কিন্তু আমার ধার্ম্মিকতা চিরকাল থাকবে এবং আমার পরিত্রান বংশের পর বংশ ধরে চিরকাল থাকবে।”