Isaiah 51:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাগ, জাগ, বল পরিধান কর, হে মাবুদের বাহু; জাগ, যেমন পূর্বকালে, সেকালের বংশ পরস্পরায় জেগেছিলে, তুমিই কি রহবকে কুচি কুচি করে কাট নি, প্রকাণ্ড জলচরকে বিদ্ধ কর নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাগো, জাগো! হে সদাপ্রভুর বাহু, তুমি স্বয়ং শক্তি পরিহিত হও; অতীতকালের মতোই তুমি জেগে ওঠো, যেমন পূর্বে বংশপরম্পরায় তুমি করেছিলে। তুমিই কি রহবকে খণ্ডবিখণ্ড করোনি, যিনি সেই বিরাট দানবকে বিদ্ধ করেছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাগ, জাগ, বল পরিধান কর, হে সদাপ্রভুর বাহু; জাগ, যেমন পূর্ব্বকালে, সেকালের পুরুষে পুরুষে জাগিয়াছিলে, তুমিই কি রহবকে কুচি কুচি করিয়া কাট নাই, প্রকাণ্ড জলচরকে বিদ্ধ কর নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাগ, জাগ, বল পরিধান কর, হে সদাপ্রভুর বাহু; জাগ, যেমন পূর্বকালে, সেকালের পুরুষে পুরুষে জাগিয়াছিলে, তুমিই কি রহবকে কুচি কুচি করিয়া কাট নাই, প্রকাণ্ড জলচরকে বিদ্ধ কর নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভুর শক্তিশালী হাত, ওঠো, ওঠো, তোমার শক্তি প্রকাশ কর। যেমন তুমি আগেকার দিনে উঠেছিলে, যেমন বংশের পর বংশ ধরে উঠেছিলে তেমনি করে ওঠো। তুমি কি রহবকে টুকরা টুকরা করে কাট নি? সেই বিরাট দানবকে কি তুমি বিদ্ধ কর নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদের শক্তিশালী হাত, ওঠো, ওঠো, তোমার শক্তি প্রকাশ কর। যেমন তুমি আগেকার দিনে উঠেছিলে, যেমন বংশের পর বংশ ধরে উঠেছিলে তেমনি করে ওঠো। তুমি কি রহবকে টুকরা টুকরা করে কাট নি? সেই বিরাট দানবকে কি তুমি বিদ্ধ কর নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ্রত হও হে প্রভু পরমেশ্বর সাহায্য কর আমাদের! প্রয়োগ কর তোমার মহাশক্তি রক্ষা কর আমাদের সেই পুরাকালের মত। সমুদ্র দানব রহব্‌কে তুমিই করেছিলে খণ্ড-বিখণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর বাহু (শক্তি) জেগে ওঠো| জেগে ওঠো! শক্ত হও! বহুদিন আগেকার মত, প্রাচীন কালের মতো তোমার শক্তি ব্যবহার কর| তুমি হচ্ছো সেই শক্তি যে রহবকে পরাজিত করেছিল| তুমি সেই প্রকাণ্ড জলচরকে পরাস্ত করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাগো, জাগো, নিজেকে শক্তির সঙ্গে পরিধান কর, হে সদাপ্রভুর শক্তিশালী হাত। যেমন তুমি আগেকার দিনের উঠেছিলে, পুরানো দিনের বংশের পর বংশ ধরে উঠেছিলে। তুমি কি রহবকে টুকরো টুকরো করে কাটনি? সমুদ্রের দৈত্যকে কি তুমি চূর্ণ করনি?