Isaiah 52:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর; পবিত্র নগরী জেরুশালেম, তোমার সমস্ত সুন্দর পোশাক পরিধান কর, কেননা এখন থেকে তোমার মধ্যে খৎনা-না-করানো বা নাপাক লোক আর প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাগো, জাগো, ওহে সিয়োন, তুমি নিজেকে শক্তি পরিহিত করো! ওহে পবিত্র নগরী জেরুশালেম, তোমার সৌন্দর্যের পোশাকগুলি পরে নাও। ত্বকছেদহীন ও কলুষিত লোকেরা আর তোমার মধ্যে প্রবেশ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর; পবিত্র নগরি যিরূশালেম, তোমার রম্য বস্ত্র সকল পরিধান কর, কেননা এখন অবধি তোমার মধ্যে অছিন্নত্বক্ কি অশুচি লোক আর প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর; পবিত্র নগরী যিরূশালেম, তোমার রম্য বস্ত্র সকল পরিধান কর, কেননা এখন অবধি তোমার মধ্যে অচ্ছিন্নত্বক্ কি অশুচি লোক আর প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সিয়োন, ওঠো, ওঠো, তোমার শক্তি প্রকাশ কর। হে পবিত্র শহর যিরূশালেম, তোমার জাঁকজমকের পোশাক পর। সুন্নত-না-করানো ও অশুচি লোক তোমার মধ্যে আর ঢুকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সিয়োন, ওঠো, ওঠো, তোমার শক্তি প্রকাশ কর। হে পবিত্র শহর জেরুজালেম, তোমার জাঁকজমকের পোশাক পর। খৎনা-না-করানো ও নাপাক লোক তোমার মধ্যে আর ঢুকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ, জাগ হে জেরুশালেম জাগ্রত হও বীর বিক্রমে, হে ঈশ্বরের পবিত্র নগরী, সুসজ্জিত হও মনোরম বস্ত্রসম্ভারে! তোমার তোরণ পার হয়ে তোমাদের সুন্নত সংস্কারহীন অনাচারীরা আর কখনও করবে না প্রবেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেগে ওঠো! জেগে ওঠো! তোমাদের চমৎকার পোশাকগুলি পর! নিজেদের শক্তি পরিধান করো| পবিত্র জেরুশালেম উঠে দাঁড়াও! সেই সব অশুচি লোক এবং যাদের সুন্নৎ হয় নি, তারা আর তোমার কাছে আসবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাগো, জাগো, হে সিয়োন শক্তি পরিধান কর; হে পবিত্র শহর যিরূশালেম, তোমার জাঁকজমকের পোশাক পর। কারণ কখনো অচ্ছিন্নত্বক ও অশুচি লোক তোমার মধ্যে আর ঢুকবে না।