Isaiah 52:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সর্বজাতির দৃষ্টিতে তাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন; আর দুনিয়ার সমুদয় প্রান্ত আমাদের আল্লাহ্‌র উদ্ধার দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে, তাঁর পবিত্র হাত অনাবৃত করবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সর্ব্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন; আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সর্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন; আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সমস্ত জাতির চোখের সামনে তাঁর পবিত্র শক্তিশালী হাত প্রকাশ করবেন, আর পৃথিবীর সব জায়গার লোকেরা আমাদের ঈশ্বরের উদ্ধারের কাজ দেখতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সমস্ত জাতির চোখের সামনে তাঁর পবিত্র শক্তিশালী হাত প্রকাশ করবেন, আর দুনিয়ার সব জায়গার লোকেরা আমাদের আল্লাহ্‌র উদ্ধারের কাজ দেখতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ব্যবহার করবেন তাঁর অমিত পরাক্রম, রক্ষা করবেন তাঁর প্রজাদের, দেখবে সমগ্র বিশ্বচরাচর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক জাতির ওপর প্রভু তাঁর পবিত্র ক্ষমতা দেখাবেন| প্রত্যেক জাতি দূরে থেকেও দেখতে পাবে ঈশ্বর তাঁর লোকদের রক্ষা করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে তাঁর পবিত্র হাত অনাবৃত করেছেন, সমস্ত পৃথিবী আমাদের ঈশ্বরের পরিত্রান দেখবে।