Isaiah 52:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চল চল, সেই স্থান থেকে বের হও, নাপাক কোন বস্তু স্পর্শ করো না, ওর মধ্য থেকে বের হও; হে মাবুদের পাত্র-বাহকেরা, তোমরা পাক-পবিত্র হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বের হও, বের হও, ওই স্থান ছেড়ে চলে যাও! কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না! তোমরা যারা সদাপ্রভুর পাত্রসকল বহন করো, তোমরা ওর মধ্য থেকে বেরিয়ে এসো ও পবিত্র হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চল চল, সেই স্থান হইতে বাহির হও, অশুচি কোন বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও; হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চল চল, সেই স্থান হইতে বাহির হও, অশুচি কোন বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও; হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বের হও, ঐ জায়গা থেকে বের হয়ে এস। তোমরা কোন অশুচি জিনিস ছুঁয়ো না। তোমরা যারা সদাপ্রভুর পাত্র বয়ে নিয়ে যাও তোমরা সেই জায়গা থেকে বের হয়ে এস এবং শুচি হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা বের হও, ঐ জায়গা থেকে বের হয়ে এস। তোমরা কোন হারাম জিনিস ছুঁয়ো না। তোমরা যারা মাবুদের পাত্র বয়ে নিয়ে যাও তোমরা সেই জায়গা থেকে বের হয়ে এস এবং পাক-সাফ হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বার হয়ে এস ব্যাবিলন থেকে তোমরা যারা মন্দিরে ব্যবহারের দ্রব্যসামগ্রী বহন করে থাক! স্ স্পর্শ করো না কোন অশুচি বস্তু। শুচিশুদ্ধ রাখ নিজেদের, ত্যাগ কর তাদের সংস্পর্শ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের বাবিল ত্যাগ করা উচিৎ‌! উচিৎ‌ ঐ স্থান ত্যাগ করা! যাজকরা তোমরা তোমাদের উপাসনার দ্রব্যসামগ্রী নিয়ে এসো| নিজেদের বিশুদ্ধ করে তোল| অশুদ্ধ জিনিস স্পর্শ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চল, চল, সেই জায়গা থেকে বের হয়ে এস; কোনো অশুচি জিনিস ছুঁয়ো না; অর মধ্যে থেকে বের হও; তোমরা যারা সদাপ্রভুর পাত্র বয়ে নিয়ে যাও তোমরা বিশুদ্ধ হও।