Isaiah 52:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমরা ত্বরান্বিত হয়ে বাইরে যাবে না, পালিয়ে যাবে না; কারণ মাবুদ তোমাদের আগে আগে যাবেন, ইসরাইলের আল্লাহ্‌ তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা দ্রুত স্থান ত্যাগ করবে না বা সেখান থেকে পালিয়ে যাবে না; কারণ সদাপ্রভু তোমাদের সামনে সামনে যাবেন, ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছনে প্রহরা দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার ত্বরান্বিত হইয়া বাহিরে যাইবে না, পলায়নের দ্বারা গমন করিবে না; কারণ সদাপ্রভু তোমাদের অগ্রে অগ্রে যাইবেন, ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পশ্চাদ্বর্ত্তী হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমরা ত্বরান্বিত হইয়া বাহিরে যাইবে না, পলায়নের দ্বারা গমন করিবে না; কারণ সদাপ্রভু তোমাদের অগ্রে অগ্রে যাইবেন, ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পশ্চাদ্বর্তী হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা তাড়াতাড়ি করে বের হয়ে আসবে না কিম্বা পালিয়েও আসবে না, কারণ সদাপ্রভু তোমাদের আগে আগে যাবেন; ইস্রায়েলের ঈশ্বরই তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা তাড়াতাড়ি করে বের হয়ে আসবে না কিংবা পালিয়েও আসবে না, কারণ মাবুদ তোমাদের আগে আগে যাবেন; ইসরাইলের আল্লাহ্‌ তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তোমাদের আর পলাতকের মত ত্বরিত গতিতে করতে হবে না প্রস্থান, প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, সুরক্ষা করবেন তোমাদের সব দিক দিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বাবিল ত্যাগ করবে| তবে তাড়াহুড়ো করে বাবিল ত্যাগ করার জন্য ওরা তোমাদের বাধ্য করবে না| তোমাদের পালিয়ে যেতে কেউ বাধ্য করবে না| তোমরা হেঁটে হেঁটে চলে যাবে এবং প্রভুও তোমার সঙ্গে হাঁটবেন| প্রভু তোমাদের সামনে থাকবেন এবং ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছনে থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা তাড়াতাড়ি করে বাইরে যাবে না, পালিয়ে যাবে না, কারণ সদাপ্রভু তোমাদের আগে আগে যাবেন এবং ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছন দিকের রক্ষক হবেন।