Isaiah 52:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমার গোলাম কৃতকার্য হবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমার দাস প্রজ্ঞাপূর্বক ব্যবহার করবেন; তিনি উন্নীত হবেন, তাঁকে উচ্চে তুলে ধরা হবে ও তিনি হবেন অপার মহিমান্বিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমার দাস কৃতকার্য্য হইবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমার দাস কৃতকার্য হইবেন; তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “দেখ, আমার দাস সফল হবেন। তাঁকে উঁচুতে তোলা হবে এবং তিনি গৌরব ও সম্মান পাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “দেখ, আমার গোলাম সফল হবেন। তাঁকে উঁচুতে তোলা হবে এবং তিনি গৌরব ও সম্মান পাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, আমার ভক্তদাস কৃতকার্য হবেন, পুনরায় ভূষিত হবেন উচ্চ সম্মান ও মর্যাদায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার দাসকে দেখো| সে জ্ঞান অর্জন ও শিক্ষাদানে খুবই সফল হবে| সে খুবই গুরুত্বপূর্ণ হবে| ভবিষ্যতে লোকে তাকে প্রচুর শ্রদ্ধা ও সম্মান জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমার চাকর বুদ্ধিমানের কাজ করবে এবং সফল হবে; সে উচ্চ ও উন্নত হবেন; সে খুব মহিমান্বিত হবেন।