Isaiah 52:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের চেয়ে তাঁর আকৃতি, মানব সন্তানদের চেয়ে তাঁর রূপ বিকারপ্রাপ্ত বলে যেমন অনেকে তাঁর বিষয়ে হতবুদ্ধি হত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর অবয়ব এমন বিকৃত করা হয়েছিল, যেমন কোনো মানুষের করা হয়নি, তাঁকে এমন শ্রীভ্রষ্ট করা হয়েছিল যে, মানুষ বলে চেনা যাচ্ছিল না, তাই, অনেকে তাঁকে দেখে মর্মাহত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর চেহারা ও আকার এত বিশ্রী করে দেওয়া হবে যে, তা আর কোন মানুষের মত থাকবে না; সেইজন্য অনেকে তাঁকে দেখে হতভম্ব হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর চেহারা ও আকার এত বিশ্রী করে দেওয়া হবে যে, তা আর কোন মানুষের মত থাকবে না; সেইজন্য অনেকে তাঁকে দেখে হতভম্ব হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যাঁকে দেখে বহুজন আতঙ্কে বিহ্বল হয়ে পড়ত, এত বিকৃত হয়েছিল তাঁরা রূপ যে তাঁকে আর মানুষ বলে চেন যেত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার দাসকে দেখে অনেকের খুব মনোকষ্ট হবে| সে এত বাজে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল যে অনেকেরই তাকে মানুষ বলে চিনতে কষ্ট হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের থেকে তাঁর আকৃতি, মানবসন্তানদের থেকে তার চেহারা বিকৃত বলে যেমন অনেকে তার বিষয়ে ভীত হত।