Isaiah 52:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তেমনি তিনি অনেক জাতিকে আশ্চর্যান্বিত করবেন, তাঁর সম্মুখে বাদশাহ্‌রা মুখ বন্ধ করবে; কেননা তাদের কাছে যা বলা হয় নি, তারা তা দেখতে পাবে; তারা যা শোনে নি, তা বুঝতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, তিনি অনেক জাতিকে হতচকিত করবেন, তার কারণে রাজারা তাদের মুখ বন্ধ করবে। কারণ যা তাদের বলা হয়নি, তা তারা দেখবে এবং যা তারা শোনেননি, তা তারা বুঝতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন, তাঁহার সম্মুখে রাজারা মুখ বদ্ধ করিবে; কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই, তাহারা তাহা দেখিতে পাইবে; তাহারা যাহা শুনে নাই, তাহা বুঝিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন, তাঁহার সম্মুখে রাজারা মুখ বদ্ধ করিবে; কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই, তাহারা তাহা দেখিতে পাইবে; তাহারা যাহা শুনে নাই, তাহা বুঝিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পরে তিনি অনেক জাতির লোককে শুচি করবেন, আর তাঁরই দরুন রাজারা মুখ বন্ধ করবে, কারণ যা তাদের বলা হয় নি তা তারা দেখতে পাবে, আর যা তারা শোনে নি তা বুঝতে পারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পরে তিনি অনেক জাতির লোককে পাক-সাফ করবেন, আর তাঁরই দরুন বাদশাহ্‌রা মুখ বন্ধ করবে, কারণ যা তাদের বলা হয় নি তা তারা দেখতে পাবে, আর যা তারা শোনে নি তা বুঝতে পারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এবার বহুজাতি তাঁকে দেখে স্তম্ভিত হবে, নৃপতিবৃন্দ বিস্ময়ে হবে বাক্যহারা। তারা দেখবে এমন দৃশ্য যার কথা কেউ বলে নি কোনদিন, উপলব্ধি করবে এমন কিছু যা কখনও শোনে নি তারা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি অনেক লোক বিহবল হয়ে যাবে এবং একটা কথাও বলতে পারবে না| রাজারা তাকে দেখে বিহবল হয়ে গিয়ে একটি কথাও বলতে পারবেন না| তারা আমার দাসের গল্প শোনেনি, কিন্তু কি ঘটেছিল তা দেখেছিল| সেই গল্প তারা শুনতে না পেলেও বুঝতে পারবে কি ঘটেছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তিনি অনেক জাতিকে চমকে দেবেন, তাঁর সামনে রাজারা মুখ বন্ধ করবে, কারণ যা তাদের বলা হয়নি তা তারা দেখতে পাবে এবং যা তারা শোনেনি তা বুঝতে পারবে।