Isaiah 52:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীরের ধুলা ঝেড়ে ফেল, হে জেরুশালেম, উঠ, উপবেশন কর; হে বন্দী সিয়োন-কন্যে, তোমার ঘাড়ের বাঁধনগুলো খুলে ফেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার গায়ের ধুলো ঝেড়ে ফেলো; ওহে জেরুশালেম, ওঠো, সিংহাসনে বসো। ওহে সিয়োনের বন্দি কন্যা, তোমার ঘাড়ের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গাত্রের ধূলা ঝাড়িয়া ফেল, হে যিরূশালেম, উঠ, উপবেশন কর; হে বন্দি সিয়োন-কন্যে, তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গাত্রের ধুলা ঝাড়িয়া ফেল, হে যিরূশালেম, উঠ, উপবেশন কর; হে বন্দি সিয়োন-কন্যে, তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, ওঠো, তুমি গায়ের ধুলা ঝেড়ে ফেলে সিংহাসনে বস। হে বন্দী সিয়োন-কন্যা, তোমার গলার শিকল সব খুলে ফেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, ওঠো, তুমি গায়ের ধুলা ঝেড়ে ফেলে সিংহাসনে বস। হে বন্দী সিয়োন্তকন্যা, তোমার গলার শিকল সব খুলে ফেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুক্ত কর নিজেকে, ঝেড়ে ফেল তোমার গায়ের ধূলা হে জেরুশালেম! খুলে ফেল শৃঙ্খল দাসত্বের। হে সিয়োন কন্যা! গাত্রোত্থান কর ধূলিশয্যা থেকে উপবেশন কর তোমার সিংহাসনে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবর্জনা ঝেড়ে ফেল! তোমরা সুন্দর পোশাক পর! সিয়োনের কন্যা জেরুশালেম তুমি বন্দী ছিলে| তোমার গলায় বাঁধা শিকল থেকে নিজেকে মুক্ত কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গায়ের ধূলো ঝেড়ে ফেল, হে যিরুশালেম, ওঠো, বস। হে বন্দী সিয়োন-কন্যা, তোমার গলার শিকল সব খুলে ফেল।