Isaiah 52:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ এই কথা বলেন, তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিলে, আর বিনামূল্যেই মুক্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছে, অর্থ ছাড়াই তোমাকে মুক্ত করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিক্রীত হইয়াছিলে, আর বিনারৌপ্যে মুক্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিক্রীত হইয়াছিলে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক বলছেন, “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেন, যখন তোমরা দাস হয়েছিলে তখন তোমাদের জন্য ক্রয়মূল্য কেউ দেয় নি, সুতরাং এখন বিনা অর্থেই তোমাদের মুক্ত করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “তোমরা টাকার জন্য বিক্রি হওনি| তাই তোমাদের মুক্ত করতেও টাকার প্রয়োজন হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা বিনামূল্যে বিক্রিত হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত হবে।