Isaiah 52:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমার লোকেরা আগে মিসরে প্রবাস করার জন্য সেই স্থানে নেমে গিয়েছিল; আবার আশেরিয়া অকারণে তাদের প্রতি জুলুম করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজারা প্রথমে মিশরে প্রবাস করতে গিয়েছিল; পরে আসিরিয়া তাদের উপরে অত্যাচার করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজারা পূর্ব্বে মিসরে প্রবাস করিবার জন্য তথায় নামিয়া গিয়াছিল; আবার অশূর অকারণে তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিনারৌপ্যে মুক্ত হইবে। কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজারা পূর্বে মিসরে প্রবাস করিবার জন্য তথায় নামিয়া গিয়াছিল; আবার অশূর অকারণে তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা আগে মিসরে বাস করতে গিয়েছিল; পরে আসিরিয়া অকারণে তাদের উপর অত্যাচার করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দারা আগে মিসরে বাস করতে গিয়েছিল; পরে আশেরিয়া অকারণে তাদের উপর জুলুম করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা স্বেচ্ছায় মিশর দেশে বিদেশীরূপে বসবাস করতে গিয়েছিলে। তারপর আসিরিয়া তোমাদের বলপূর্বক ধরে নিয়ে যায়, এর জন্য তারা কোন অর্থই দেয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু বলেন, “আমার লোকরা প্রথমে মিশরে গিয়েছিল| তারা সেখানে গিয়ে ক্রীতদাস হয়ে যায়| পরে অশূর তাদের ক্রীতদাস করে রাখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার লোকেরা আগে মিশরে বাস করার জন্য সেখানে নেমে গিয়েছিল; আবার অশূরীয়া অকারণে তাদের উপর অত্যাচার করল।