Isaiah 52:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ বলেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার লোকেরা বিনামূল্যে নীত হয়েছে। মাবুদ বলেন, তাদের কর্তারা চিৎকার করছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর এখন এখানে আমার আর কী আছে?” বলেন সদাপ্রভু। “কারণ আমার প্রজারা বিনামূল্যে নীত হয়েছে, যারা তাদের শাসন করে, তারা উপহাস করে,” একথা বলেন সদাপ্রভু। “সমস্ত দিন ধরে, আমার নাম প্রতিনিয়ত নিন্দিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্ত্তারা চীৎকার করিতেছে, এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্তারা চিৎকার করিতেছে, এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এখন এখানে আমার কি আছে? আমার লোকদের তো অকারণে নিয়ে যাওয়া হয়েছে, আর তাদের শাসনকর্তারা তাদের গালাগালি করে; অনবরত আমার নামের নিন্দা করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এখন এখানে আমার কি আছে? আমার বান্দাদের তো অকারণে নিয়ে যাওয়া হয়েছে, আর তাদের শাসনকর্তারা তাদের গালাগালি করে; অনবরত আমার নামের কুফরী করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন এই ব্যাবিলনে আমি কি দেখছি, এখানেও তোমরা তাদের বন্দী, কিন্তু তোমাদের ক্রয়মূল্যস্বরূপ কিছুই তারা দেয় নি। তোমাদের উপর যারা শাসন পরিচালনা করে, গর্বোদ্ধত, দাম্ভিক তারা, সবসময় তারা আমার প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রদর্শন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, এখন দেখো কি ঘটে! অন্য জাতি আমার লোকদের ক্রীতদাস করে নিয়ে গিয়েছিল| আমার লোকদের নেবার জন্য এই জাতি কোন মূল্য দেয়নি| এই জাতি আমার লোকদের ওপর শাসন করে এবং তা নিয়ে বড়াই করে| তারা সব সময় আমাকে অপমান করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, এখন এখানে আমার কি আছে? আমার লোকদেরকে কিছু ছাড়াই নেওয়া হয়েছে। সদাপ্রভু বলেন, তাদের শাসন কর্তারা উপহাস করছে এবং আমার নাম সারাদিন সব দিন নিন্দিত হচ্ছে।