Isaiah 52:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শোন, তোমার প্রহরীদের স্বর! তারা উচ্চধ্বনি করছে, তারা একসঙ্গে আনন্দগান করছে, কেননা মাবুদ যখন সিয়োনে ফিরে আসেন, তখন তারা প্রত্যক্ষ দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শোনো! তোমার প্রহরীরা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলেছে; তারা একসঙ্গে আনন্দে চিৎকার করে। যখন সদাপ্রভু সিয়োনে ফিরে আসবেন, তারা স্বচক্ষে তা দেখতে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রহরিগণের রব! তাহারা উচ্চধ্বনি করিতেছে, তাহারা একসঙ্গে আনন্দগান করিতেছে, কেননা সদাপ্রভু যখন সিয়োনে ফিরিয়া আইসেন, তখন তাহারা প্রত্যক্ষ দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রহরিগণের রব! তাহারা উচ্চধ্বনি করিতেছে, তাহারা একসঙ্গে আনন্দগান করিতেছে, কেননা সদাপ্রভু যখন সিয়োনে ফিরিয়া আইসেন, তখন তাহারা প্রত্যক্ষ দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোন, তোমার পাহারাদারেরা চিৎকার করছে, তারা আনন্দে একসংগে চেঁচাচ্ছে, কারণ সদাপ্রভু যখন সিয়োনে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোন, তোমার পাহারাদারেরা চিৎকার করছে, তারা আনন্দে একসংগে চেঁচাচ্ছে, কারণ মাবুদ যখন সিয়োনে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উল্লাসে মুখর হয়েছে নগরীর প্রহরীরা আনন্দে গাইছে গান সবার সুরে সুর মিলিয়ে। প্রভু পরমেশ্বরের সিয়োনে প্রত্যাবর্তনের অনুপম দৃশ্য স্বচক্ষে দেখছে তারা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নগরের দ্বাররক্ষীরা চিৎকার করছে| তারা একত্রিত হয়ে পুনরায় আনন্দে মেতেছে! কেন? কারণ তারা সকলেই সিয়োনে প্রভুর প্রত্যাবর্তন দেখেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শোন, তোমার পাহারাদারদের রব উঠাচ্ছে, তারা আনন্দে একসঙ্গে চেঁচাচ্ছে, কারণ সদাপ্রভু যখন সিয়োনে ফিরে আসবেন তখন তারা নিজেদের চোখেই তা দেখবে।