Isaiah 52:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জেরুশালেমের সমস্ত উৎসন্ন স্থান, উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর, কেননা মাবুদ তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন, তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের ধ্বংসস্তূপগুলি, তোমরা একসঙ্গে আনন্দগানে ফেটে পড়ো, কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন, তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যিরূশালেমের উৎসন্ন স্থান সকল, উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর, কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যিরূশালেমের উৎসন্ন স্থান সকল, উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর, কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেমের ধ্বংসস্থানগুলো, তোমরা একসংগে জোরে জোরে আনন্দ-গান কর, কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন আর যিরূশালেমকে মুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেমের ধ্বংসস্থানগুলো, তোমরা একসংগে জোরে জোরে আনন্দ-কাওয়ালী গাও, কারণ মাবুদ তাঁর বান্দাদের সান্ত্বনা দিয়েছেন আর জেরুজালেমকে মুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিলিত কন্ঠের আনন্দধ্বনিতে উচ্চকিত কর দশদিক হে জেরুশালেমের সমস্ত ধ্বংসস্তূপ! প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাঁর নগরীকে, মুছে দেবেন সমস্ত দুঃখ বেদনা তাঁর প্রজাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম তোমার ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে আবার সুখ আসবে| তোমরা সবাই একসঙ্গে আনন্দিত হবে| কেন? কারণ প্রভু আবার জেরুশালেমের প্রতি উদার হবেন| প্রভু তাঁর লোকদের উদ্ধার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যিরূশালেমের ধ্বংসস্থানগুলো, তোমরা একসঙ্গে চিত্কার করে আনন্দ-গান কর, কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন আর যিরূশালেমকে মুক্ত করেছেন।