Isaiah 53:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা যা শুনেছি, তা কে বিশ্বাস করেছে? মাবুদের বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের দেওয়া সংবাদ কে বিশ্বাস করেছে? সদাপ্রভুর শক্তি কার কাছেই বা প্রকাশিত হয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে? কার কাছেই বা সদাপ্রভুর শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের দেওয়া খবরে কে বিশ্বাস করেছে? কার কাছেই বা মাবুদের শক্তিশালী হাত প্রকাশিত হয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন লোকে বলবে, কে বিশ্বাস করবে এ কথা? কে বুঝবে, এ কাজ প্রভু পরমেশ্বরের?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কে সত্যিই বিশ্বাস করেছিল, আমাদের ঘোষণার কথা? কে সত্যি সত্যিই গ্রহণ করেছিল প্রভুর শাস্তি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা যা শুনেছি তা কে বিশ্বাস করেছে? এবং সদাপ্রভুর হাত কার কাছে প্রকাশিত হয়েছে?