Isaiah 53:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তাঁকে চূর্ণ করতে মাবুদেরই মনোবাসনা ছিল; তিনি তাঁকে যাতনাগ্রস্ত করলেন, তাঁর প্রাণ যখন দোষ-কোরবানী করবে, তখন তিনি আপন বংশ দেখবেন, দীর্ঘায়ু হবেন এবং তাঁর হাতে মাবুদের মনোরথ সিদ্ধ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, তাঁকে চূর্ণ করা সদাপ্রভুরই ইচ্ছা ছিল, তিনি তাঁকে যন্ত্রণাগ্রস্ত হতে দিলেন, আর যদিও তাঁর প্রাণ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গীকৃত হল, তিনি তাঁর বংশ দেখবেন এবং দীর্ঘায়ু হবেন, আর তাঁরই হাতে সদাপ্রভুর ইচ্ছা সফলকাম হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাঁহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল; তিনি তাঁহাকে যাতনাগ্রস্ত করিলেন, তাঁহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাঁহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাঁহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল; তিনি তাঁহাকে যাতনাগ্রস্ত করিলেন, তাঁহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাঁহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে সদাপ্রভু তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেন আর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন। সদাপ্রভুর দাস যখন তাঁর প্রাণকে দোষ-উৎসর্গ হিসাবে দেবেন তখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেন আর তাঁর আয়ু বাড়ানো হবে; তাঁর দ্বারাই সদাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে মাবুদ তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেন আর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন। মাবুদের গোলাম যখন তাঁর প্রাণকে দোষের কোরবানী হিসাবে দেবেন তখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেন আর তাঁর আয়ু বাড়ানো হবে; তাঁর দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর এ দুঃখ-যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়ন, দেখলেন প্রভু পরমেশ্বর! তিনি আরোগ্য দান করলেন তাঁর ভক্তদাসকে, দান করলেন তাঁকে দীর্ঘজীবন, এই ভক্তদাসই পূর্ণ করবেন প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাকে মেরে পিষে ফেলার সিদ্ধান্ত নেন| যদি সে দোষমোচনের বলি হিসেবে নিজেকে উৎসর্গ করে, সে তার সন্তানের মুখ দেখবে এবং দীর্ঘ দিন বাঁচবে| ঈশ্বরের অভিপ্রায় তার হাতে সফল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তাকে চূর্ণ করতে সদাপ্রভুরই ইচ্ছা ছিল; তিনি তাকে যন্ত্রণাগ্রস্থ করলেন, যখন তাঁর প্রাণ দোষার্থক বলি উৎসর্গ করবেন, তখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেন, দীর্ঘ আয়ু বাড়ানো হবেন এবং তাঁর হাতে সদাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে।