Isaiah 53:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর প্রাণের শ্রমফল দেখবেন, তৃপ্ত হবেন; আমার ধার্মিক গোলাম নিজের জ্ঞান দিয়ে অনেককে ধার্মিক করবেন, এবং তিনিই তাদের অপরাধগুলো বহন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রাণের কষ্টভোগের পরিণামে, তিনি জীবনের জ্যোতি দেখবেন ও পরিতৃপ্ত হবেন; আমার ধার্মিক দাস তাঁর সম্পর্কিত জ্ঞানের দ্বারা অনেককে নির্দোষ গণ্য করবেন, কারণ তিনিই তাদের অপরাধসকল বহন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন; আমার ধার্ম্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্ম্মিক করিবেন, এবং তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন; আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন; সদাপ্রভু বলছেন, আমার ন্যায়বান দাসকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে অনেককে নির্দোষ বলে গ্রহণ করা হবে, কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন; মাবুদ বলছেন, আমার ন্যায়বান গোলামকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে অনেককে ধার্মিক বলে গ্রহণ করা হবে, কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুঃখ-যন্ত্রণাময় এই জীবনের পর তিনি আবার লাভ করবেন আনন্দ, দেখবেন, সার্থক হয়েছে তাঁর এ যন্ত্রণাভোগ। আমার একনিষ্ঠ দাস, যাঁর প্রতি আমি পরম প্রীত তিনি বহুমানবের পাপের বোঝা তুলে নেবেন নিজের কাঁধে, তাঁরই মুখ চেয়ে আমি ক্ষমা করব সকলকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার আত্মা বহু কষ্ট পেলেও সে অনেক ভালো জিনিস ঘটা দেখতে পাবে| সে যেসব জিনিস শিখেছে তা নিয়ে সন্তুষ্ট হবে| আমার ভালো দাসটি অনেক মানুষকে ধার্মিক করবে| সে তাদের অপরাধের দরুণ শাস্তি ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর প্রাণের কষ্টভোগের ফল দেখবেন, তৃপ্ত হবেন; আমার ধার্মিক দাসকে গভীরভাবে জানবার মধ্যে দিয়ে অনেককে নির্দোষ বলে গ্রহণ করা হবে, কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।