Isaiah 53:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকে দুষ্টদের সঙ্গে তাঁর কবর নিরূপণ করলো, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন, যদিও তিনি দৌরাত্ম করেন নি, আর তাঁর মুখে ছলনার কথা ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁকে দুষ্টজনেদের সঙ্গে সমাধি দেওয়া হল, মৃত্যুতে তিনি ধনী ব্যক্তির সঙ্গী হলেন, যদিও তিনি কোনও অপকর্ম করেননি, তাঁর মুখে ছলনার কথাও পাওয়া যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাঁহার মুখে ছল ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাঁহার মুখে ছল ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তিনি কোন অনিষ্ট করেন নি কিম্বা তাঁর মুখে কোন ছলনার কথা ছিল না, তবুও দুষ্টদের সংগে তাঁকে কবর দেওয়া হয়েছিল আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সংগী হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তিনি কোন অনিষ্ট করেন নি কিংবা তাঁর মুখে কোন ছলনার কথা ছিল না, তবুও দুষ্টদের সংগে তাঁকে দাফন করা হয়েছিল আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সংগী হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদিও কোন উৎপীড়ন, অপরাধ তিনি করেন নি, ছিল না কোন ছল কপটতা তাঁর মুখে, তবুও, তাঁর কবর নিরূপিত হয়েছিল অপরাধীদের সঙ্গে, মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন! অপরের পাপের ক্ষমার জন্য প্রায়শ্চিত্ত বলিরূপে নিজেকে উৎসর্গ করেছেন যিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার মৃত্যু হয়েছিল এবং ধনীদের সঙ্গে তাকে সমাহিত করা হয়েছিল| তাকে দুষ্ট লোকদের সঙ্গে সমাহিত করা হয়েছিল যদিও সে কোন হিংস্র কাজ করেনি| সে কখনও কাউকে প্রতারণা করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দুষ্টদের সঙ্গে তার কবর নির্ধারণ করল এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হলেন, যদিও তিনি হিংস্রতা করেননি, আর তাঁর মুখে ছলনা ছিল না।