Isaiah 54:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দুঃখিনী, হে ঝড়ে আলোড়িতা, সান্ত্বনা-বঞ্চিতা, দেখ, আমি উজ্জ্বল পাথর দিয়ে তোমাকে তৈরি করবো, নীলকান্তমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে দুর্দশাগ্রস্ত, ঝড়ে আহত, সান্ত্বনাবিহীন নগরী, আমি ফিরোজা মণি দিয়ে তোমাকে গেঁথে তুলব, তোমার ভিত্তিমূলগুলি হবে নীলকান্তমণির।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি দুঃখিনি, অয়ি ঝটিকা-দুলিতে ও সান্ত্বনাবিহীনে, দেখ, আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব, নীলমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি দুঃখিনি, অয়ি ঝটিকা-দুলিতে ও সান্ত্বনাবিহীনে, দেখ, আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব, নীলকান্তমণি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে ঝড়ে আঘাত পাওয়া, সান্ত্বনা না পাওয়া অত্যাচারিত শহর, আমি তোমাকে চক্‌চকে পাথর দিয়ে তৈরী করতে যাচ্ছি আর তোমার ভিত্তি নীলকান্তমণি দিয়ে গাঁথব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে ঝড়ে আঘাত পাওয়া, সান্ত্বনা না পাওয়া অত্যাচারিত শহর, আমি তোমাকে চক্‌চকে পাথর দিয়ে তৈরী করতে যাচ্ছি আর তোমার ভিত্তি নীলকান্তমণি দিয়ে গাঁথব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেম, দুঃখে ক্লিষ্ট অসহায়-নগরী, সহায় কেউ নেই তোমার, আমি পুনর্গঠিত করব তোমার ভিত্তিমূল মহামূল্য প্রস্তরখণ্ডে, মণিমাণিক্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি গরীব শহর! শত্রুরা ঝড়ের মত তোমার ওপর আছড়ে পড়েছিল| কোন ব্যক্তি তোমাদের আরাম দেয় নি| তোমাদের দেওয়ালে পাথর গাঁথবার জন্য আমি একটি সুন্দর মূল্যবান অলঙ্কার মিশ্রিত হামান ব্যবহার করব| এবং শিলান্যাসের সময় ব্যবহার করব নীলকান্তমণি পাথর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওহে দুঃখিনী, ঝড়ে তাড়িত হওয়া ও সান্ত্বনাবিহীনে দেখ, আমি নীলকান্তমণি দিয়ে তোমার পাথর বসাব এবং নীলমনি দিয়ে তোমার ভিত্তিমূল স্থাপন করব।