Isaiah 54:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পদ্মরাগমণি দ্বারা তোমার আলিসা ও সূর্যকান্তমণি দ্বারা তোমার তোরণদ্বারগুলো ও মনোহর পাথর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পদ্মরাগমণি দিয়ে তোমার প্রাচীরের আলিসা, তোমার তোরণদ্বারগুলি ঝকমকে মণি দিয়ে গাঁথব, তোমার প্রাচীরগুলি সব বহুমূল্য মণি দিয়ে গাঁথা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পদ্মরাগমণি দ্বারা তোমার আলিসা, ও সূর্য্যকান্তমণি দ্বারা তোমার পুরদ্বার সকল, ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্ম্মাণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পদ্মরাগমণি দ্বারা তোমার আলিসা, ও সূর্যকান্তমণি দ্বারা তোমার পুরদ্বার সকল, ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পদ্মরাগমণি দিয়ে তোমার দেয়াল গাঁথব, ঝক্‌মকে মণি দিয়ে তোমার ফটক তৈরী করব আর তোমার সব দেয়াল দামী দামী পাথর দিয়ে গাঁথব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পদ্মরাগমণি দিয়ে তোমার দেয়াল গাঁথব, ঝক্‌মকে মণি দিয়ে তোমার দরজা তৈরী করব আর তোমার সব দেয়াল দামী দামী পাথর দিয়ে গাঁথব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পদ্মরাগ মণি দিয়ে গড়ে দেব তোমার মিনার, গড়ে দেব সূর্যকান্তমণি দিয়ে তোমার সকল তোরণদ্বার, মণিমাণিক্যে গাঁথা হবে তোমার বেষ্টনী প্রাচীর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাচীরের মাথায় যে পাথর থাকবে তা বানানো হবে পান্না দিয়ে| ফটকে ব্যবহার করব উজ্জ্বল রত্ন| তোমার চারি দিকের প্রাচীরে ব্যবহার করব মূল্যবান রত্ন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পদ্মরাগমণি দিয়ে তোমার চূড়া ও চকমকি মনি দিয়ে তোমার ফটকগুলি ও সুন্দর পাথর দিয়ে তোমার সমস্ত দেয়াল তৈরী করব।