Isaiah 54:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার সন্তানেরা সকলে মাবুদের কাছ থেকে শিক্ষা পাবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছ থেকে শিক্ষা পাবে, তোমার ছেলেমেয়েরা মহাশান্তি ভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব ছেলেরা সদাপ্রভুর শিষ্য হবে আর তোমার সন্তানদের প্রচুর মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব ছেলেরা মাবুদের উম্মত হবে আর তোমার সন্তানদের প্রচুর উন্নতি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি স্বয়ং শিক্ষাদান করব তোমার সন্তানদের দান করব তাদের শান্তি ও সমৃদ্ধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার শিশুরা ঈশ্বরকে অনুসরণ করবে এবং তিনি তাদের শিক্ষা দেবেন| শিশুদের জন্য থাকবে প্রকৃত শান্তি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সব ছেলেরা সদাপ্রভুর কাছে শিক্ষা পাবে আর তোমার সন্তানদের অনেক শান্তি হবে।