Isaiah 54:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হবে; তুমি জুলুম থেকে দূরে থাকবে, বস্তুত তুমি ভয় পাবে না; এবং ত্রাস থেকে দূরে থাকবে, বাস্তবিক তা তোমার কাছে আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকতায় তুমি প্রতিষ্ঠিত হবে: উপদ্রব থেকে তুমি দূরে থাকবে; তোমার ভয় করার কিছু থাকবে না। আতঙ্ক বহুদূরে সরিয়ে ফেলা হবে, তা তোমার কাছে আসবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ধার্ম্মিকতায় স্থিরীকৃত হইবে; তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে, বস্তুতঃ তুমি ভীত হইবে না; এবং ত্রাস হইতে দূরে থাকিবে, বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে; তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে, বস্তুতঃ তুমি ভীত হইবে না; এবং ত্রাস হইতে দূরে থাকিবে, বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ন্যায্যতায় স্থাপিত হবে। তোমার কাছ থেকে অত্যাচার দূরে থাকবে; তোমার ভয়ের কিছু থাকবে না। ভীষণ ভয় দূরে সরে যাবে, তা তোমার কাছে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ন্যায্যতায় স্থাপিত হবে। তোমার কাছ থেকে জুলুম দূরে থাকবে; তোমার ভয়ের কিছু থাকবে না। ভীষণ ভয় দূরে সরে যাবে, তা তোমার কাছে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায় বিচার ও ধর্মনিষ্ঠা দান করবে প্রতিষ্ঠা তোমায় উৎপীড়ন ও সন্ত্রাস থেকে তুমি থাকবে নিরাপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের ধার্মিকতা দিয়ে গড়া ও প্রতিষ্ঠা করা হবে| হিংসা ও বিদ্বেষ থেকে তুমি থাকবে নিরুপদ্রব| ভয়ের কিছু থাকবে না| কিছুই তোমাকে আঘাত করতে আসবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ধার্ম্মিকতায় পুনস্থাপিত হবে। তুমি অত্যাচারের থেকে দূরে থাকবে; তুমি ভীত হবে না এবং ত্রাস থেকে দূরে থাকবে এবং তা তোমার কাছে আসবে না।