Isaiah 54:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, কেউ যদি তোমাকে আক্রমণ করে, তা আমা থেকে হবে না; যে তোমাকে আক্রমণ করবে, সে তোমার কারণেই মারা পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি তোমাকে আক্রমণ করে, তা আমার থেকে হবে না; যে কেউই তোমাকে আক্রমণ করুক, সে তোমার কাছে আত্মসমর্পণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, লোকে যদি দল বাঁধে, তাহা আমা হইতে হয় না; যে কেহ তোমার বিপক্ষে দল বাঁধে, সে তোমা হেতু পতিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, লোকে যদি দল বাঁধে, তাহা আমা হইতে হয় না; যে কেহ তোমার বিপক্ষে দল বাঁধে, সে তোমা হেতু পতিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ তোমাকে আক্রমণ করে তবে বুঝতে হবে আমি তাকে পাঠাই নি। যে তোমাকে আক্রমণ করবে তোমার দরুন তার পতন হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ তোমাকে আক্রমণ করে তবে বুঝতে হবে আমি তাকে পাঠাই নি। যে তোমাকে আক্রমণ করবে তোমার দরুন তার পতন হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ তোমায় করে আক্রমণ জেন, এতে সম্মতি নেই আমার, যুদ্ধ করবে যে তোমার বিরুদ্ধে পতন তার অনিবার্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার কোন সেনাদল তোমাকে আক্রমণ করবে না| যদিও বা করে তবে তুমি তাদের পরাস্ত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, লোকে যদি দল বাঁধে, তা আমার থেকে হয় না; যে কেউ তোমার বিরুদ্ধে দল বাঁধে, সে তোমার জন্য পড়ে যাবে।