Isaiah 54:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, যে কর্মকার জ্বলন্ত অঙ্গারে বাতাস দেয়, আর তার কাজের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাকে সৃষ্টি করেছি, বিনাশ করার জন্য নাশকের সৃষ্টিও আমিই করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, আমি সেই কর্মকারকে সৃষ্টি করেছি, যে হাপরে বাতাস দিয়ে অঙ্গার প্রজ্বলিত করে ও কাজের উপযুক্ত এক অস্ত্র গঠন করে। বিনাশককে ধ্বংস করার জন্য আমিই সৃষ্টি করেছি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, যে কর্ম্মকার জ্বলদঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্য্যের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাহার সৃষ্টি করিয়াছি, বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমিই করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, যে কর্মকার জ্বলন্ত অঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্যের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাহার সৃষ্টি করিয়াছি, বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমিই করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, যে কামার কয়লার আগুনে বাতাস দেয় আর কাজের উপযুক্ত অস্ত্র তৈরী করে সেই কামারকে আমিই সৃষ্টি করেছি। ধ্বংস করে দেবার জন্য আমিই ধ্বংসকারীকে সৃষ্টি করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, যে কামার কয়লার আগুনে বাতাস দেয় আর কাজের উপযুক্ত অস্ত্র তৈরী করে সেই কামারকে আমিই সৃষ্টি করেছি। ধ্বংস করে দেবার জন্য আমিই ধ্বংসকারীকে সৃষ্টি করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সৃষ্টি করেছি কর্মকারকে, যে প্রজ্বলিত অঙ্গারের সাহায্যে অস্ত্র গড়ে, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে যে সৈনিক, সেও আমারই সৃষ্টি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখো, আমি কামারকে সৃষ্টি করেছি| সে আগুনে ফুঁ দিয়ে তাকে উৎতপ্ত করে| তারপর সে আগুন ব্যবহার করে গরম লোহার সাহায্যে নিজের ইচ্ছেমত যন্ত্র বানায়| ঠিক সে ভাবেই আমি সৃষ্টি করেছি ‘ধ্বংসকারকদের’ জিনিস ধ্বংস করার জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, যে কামার জ্বলন্ত কয়লায় বাতাস দেয় এবং তার কাজের জন্য অস্ত্র তৈরী করে আমিই তার সৃষ্টি করেছি, ধ্বংস করার জন্য ধ্বংসকারীকে আমিই সৃষ্টি করেছি।