Isaiah 54:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমি ডানে ও বামে বিস্তৃত হবে, তোমার বংশ জাতিদের দেশ দখল করবে এবং ধ্বংসপ্রাপ্ত নগরগুলোতে লোক বসাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তুমি ডান ও বাঁ, উভয় দিকে প্রসারিত হবে; তোমার বংশধরেরা জাতিসমূহকে অধিকারচ্যুত করবে ও তাদের পরিত্যক্ত নগরগুলিতে বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণা হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে, এবং ধ্বংসিত নগরসমূহে লোক বসাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি দক্ষিণে ও বামে বিস্তীর্ণা হইবে, তোমার বংশ জাতিগণের অধিকার পাইবে, এবং ধ্বংসিত নগরসমূহে লোক বসাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তুমি ডানে ও বাঁয়ে ছড়িয়ে পড়বে। তোমার বংশধরেরা অন্যান্য জাতিদের দেশ দখল করবে আর তাদের লোকজনহীন শহরগুলোতে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তুমি ডানে ও বাঁয়ে ছড়িয়ে পড়বে। তোমার বংশধরেরা অন্যান্য জাতিদের দেশ দখল করবে আর তাদের লোকজনহীন শহরগুলোতে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়াতে হবে তোমার চতুর্দিকের পরিসর, ফিরে পাবে সে দেশ তোমার সন্তানেরা যে দেশ অধিকার করে আছে আজ বিদেশী মানুষেরা, জনশূন্য আজ যে সব নগর-জনপদ, সেগুলিও পূর্ণ হবে জনবসতিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ তোমাদের দ্রুত বৃদ্ধি হবে| তোমাদের শিশুরা অন্যান্য জাতিদের থেকেও মানুষ পাবে| তোমাদের শিশুরা ধ্বংসপ্রাপ্ত শহরেও বসবাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি ডানে ও বাঁয়ে ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরেরা অন্যান্য জাতিদের দেশ দখল করবে এবং লোকজনহীন শহরগুলোতে পুনর্বাসিত করবে।