Isaiah 54:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভয় করো না, কেননা তুমি লজ্জা পাবে না; বিষণ্ন হয়ো না, কেননা তুমি অপ্রতিভ হবে না; কারণ তুমি তোমার যৌবনের অপমান ভুলে যাবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ভয় পেয়ো না, তুমি লজ্জিত হবে না। তুমি অপমানের ভয় কোরো না; তোমাকে অসম্মানিত করা হবে না। তুমি তোমার যৌবনকালের লজ্জা ভুলে যাবে, তোমার বৈধব্যের দুর্নাম আর কখনও স্মরণ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভয় করিও না, কেননা তুমি লজ্জা পাইবে না; বিষণ্ণ হইও না, কেননা তুমি অপ্রতিভ হইবে না; কারণ তুমি আপন যৌবনের অপমান ভুলিয়া যাইবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভয় করিও না, কেননা তুমি লজ্জা পাইবে না; বিষণ্ন হইও না, কেননা তুমি অপ্রতিভ হইবে না; কারণ তুমি আপন যৌবনের অপমান ভুলিয়া যাইবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ভয় কোরো না, কারণ তোমাকে লজ্জা দেওয়া হবে না। তুমি লজ্জাবোধ কোরো না, কারণ তোমাকে অসম্মানিত করা হবে না। তোমার যৌবনের লজ্জা তুমি ভুলে যাবে আর তোমার বিধবা থাকবার দুর্নাম তুমি মনে রাখবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ভয় কোরো না, কারণ তোমাকে লজ্জা দেওয়া হবে না। তুমি লজ্জাবোধ কোরো না, কারণ তোমাকে অসম্মানিত করা হবে না। তোমার যৌবনের লজ্জা তুমি ভুলে যাবে আর তোমার বিধবা থাকবার দুর্নাম তুমি মনে রাখবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয় পেয়ো না—আর কখনও হবে না তোমার মর্যাদার হানি, অপমানে নতশির হবে না আর। কারণ তুমি ভুলে যাবে তোমার যৌবনের গ্লানি, স্মরণে থাকবে না তোমার বৈধব্যের কলঙ্ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভীত হয়ো না! তোমরা হতাশ হবে না| তোমার বিরুদ্ধে লোকে বাজে কথা বলবে না| তোমরা কখনও বিব্রত হবে না| যখন ছোট ছিলে তোমরা লজ্জা পেতে| কিন্তু এখন তোমরা সেই লজ্জা ভুলে যাবে| স্বামী হারিয়ে তোমরা যে লজ্জা পেয়েছিলে সেই লজ্জার কথা তোমরা আর স্মরণ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ভয় কোরো না, কারণ তুমি লজ্জিত হবে না। নিরূত্সাহ হয়ো না, কারণ তুমি অপদস্থ হবে না। তোমার যৌবনের লজ্জা তুমি ভুলে যাবে আর তোমার বিধবার দুর্নাম মনে থাকবে না।