Isaiah 54:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার নির্মাতা তোমার স্বামী, তাঁর নাম বাহিনীগণের মাবুদ; আর ইসরাইলের পবিত্রতম তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত দুনিয়ার আল্লাহ্‌ বলে আখ্যাত হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমার নির্মাতাই তোমার স্বামী— সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম— ইস্রায়েলের সেই পবিত্রতম জন তোমার মুক্তিদাতা; তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর নামে আখ্যাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার নির্ম্মাতা তোমার পতি, তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া আখ্যাত হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার নির্মাতা তোমার পতি, তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা, তিনি সমস্ত পৃথিবীর ঈশ্বর বলিয়া আখ্যাত হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সৃষ্টিকর্তাই তোমার স্বামী, তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু; ইস্রায়েলের সেই পবিত্রজনই তোমার মুক্তিদাতা। তাঁকেই সমস্ত পৃথিবীর ঈশ্বর বলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সৃষ্টিকর্তাই তোমার স্বামী, তাঁর নাম আল্লাহ্‌ রাব্বুল আলামীন; ইসরাইলের আল্লাহ্‌ পাকই তোমার মুক্তিদাতা। তাঁকেই সমস্ত দুনিয়ার আল্লাহ্‌ বলা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তোমার স্রষ্টা হবেন তোমার পতি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম! ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর রক্ষা করবেন তোমায় তিনিই রাজাধিরাজ এই বিশ্ব পৃথিবীর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ তোমার স্বামী সেই একজন (ঈশ্বর) যিনি তোমাকে সৃষ্টি করেছেন| তাঁর নাম সর্বশক্তিমান প্রভু| তিনি ইস্রায়েলের পরিত্রাতা, তিনি ইস্রায়েলের পবিত্রতম| তাকেই গোটা পৃথিবীর ঈশ্বর বলে ডাকা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার সৃষ্টিকর্তাই তোমার স্বামী, তাঁর নাম বাহিনীদের সদাপ্রভু; ইস্রায়েলের সেই পবিত্রতমই তোমার মুক্তিদাতা। তাঁকেই সমস্ত পৃথিবীর ঈশ্বর বলা হয়।