Isaiah 54:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ পরিত্যক্তা ও রূহে দুঃখিতা স্ত্রীর মত, কিংবা দূরীকৃতা যৌবনকালের স্ত্রীর মত হয়েছ, কিন্তু মাবুদ তোমাকে আবার ডেকেছেন; এই কথা তোমার আল্লাহ্ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাকে আবার ডাকবেন, তুমি যেন এক পরিত্যক্ত ও আত্মায় বিপর্যস্ত এক স্ত্রীর মতো— এক স্ত্রী, যার যৌবনকালে বিবাহ হয়েছিল কেবলমাত্র অগ্রাহ্য হওয়ার জন্য,” বলেন তোমার ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিতা স্ত্রীর ন্যায়, কিম্বা দূরীকৃতা যৌবনকালীয় ভার্য্যার ন্যায় ডাকিয়াছেন; ইহা তোমার ঈশ্বর কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিতা স্ত্রীর ন্যায়, কিম্বা দূরীকৃতা যৌবনকালীয় ভার্যার ন্যায় ডাকিয়াছেন; ইহা তোমার ঈশ্বর কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ত্যাগ করা আর অন্তরে কষ্ট পাওয়া স্ত্রীর মত হয়েছ, যৌবনকালে দূর করে দেওয়া স্ত্রীর মত হয়েছ; কিন্তু সদাপ্রভু আবার তোমাকে ডেকেছেন। আমি তোমার ঈশ্বর এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ত্যাগ করা আর দিলে কষ্ট পাওয়া স্ত্রীর মত হয়েছ, যৌবনকালে দূর করে দেওয়া স্ত্রীর মত হয়েছ; কিন্তু মাবুদ আবার তোমাকে ডেকেছেন। আমি তোমার আল্লাহ্ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল তুমি স্বামী পরিত্যক্তা তরুণী বধূর মত বিপর্যস্ত গভীর দুঃখে, কিন্তু প্রভু পরমেশ্বর আবার ডাকছেন তোমায়, বলছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ছিলে স্বামী পরিত্যক্তা মহিলার মত! তোমরা মনে প্রাণে খুব দুঃখী থাকলেও প্রভু তোমাদের তাঁর মানুষ হবার ডাক দেন| তোমরা ছিলে স্বামী পরিত্যক্তা যুবতী স্ত্রীদের মতো| কিন্তু ঈশ্বর তোমাদের ডাক দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু তোমাকে পরিত্যক্তা ও আত্মায় দুঃখিত স্ত্রীর মত, কিংবা যৌবনকালে দূর করে দেওয়া স্ত্রীর মত ডেকেছেন, এটা তোমার ঈশ্বর বলেন।