Isaiah 54:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ক্রুদ্ধ হয়ে এক নিমেষমাত্র তোমার কাছ থেকে আমার মুখ লুকিয়েছিলাম, কিন্তু অনন্তকালস্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করবো, এই কথা তোমার মুক্তিদাতা মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরন্তন করুণায় আমি তোমার প্রতি মমতা করব,” বলেন সদাপ্রভু, তোমার মুক্তিদাতা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কোপাবেশে এক নিমেষমাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকালস্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব, ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কোপাবেশে এক নিমেষমাত্র তোমা হইতে আপন মুখ লুকাইয়াছিলাম, কিন্তু অনন্তকালস্থায়ী দয়াতে তোমার প্রতি করুণা করিব, ইহা তোমার মুক্তিদাতা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্রোধে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়েছিলাম, কিন্তু চিরকালের অটল ভালবাসা দিয়ে আমি তোমার উপর মমতা করব। আমি তোমার মুক্তিদাতা সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাগে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়েছিলাম, কিন্তু চিরকালের অটল মহব্বত দিয়ে আমি তোমার উপর মমতা করব। আমি তোমার মুক্তিদাতা মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রোধবশে আমি ফিরিয়েছিলাম মুখ মুহূর্তকালের জন্য এবার আমি দেব তোমায় আমার সীমাহীন অনন্ত করুণা। তোমার পরিত্রাতা প্রভু পরমেশ্বর বলেন এই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি রুদ্ধ হয়েছিলাম, তাই অল্প কালের জন্য আমি তোমাদের কাছ থেকে আমাকে লুকিয়ে রেখেছিলাম| তবে এখন সদয় হয়ে চির কালের জন্য তোমাদের আরাম দেব|” তোমাদের পরিত্রাতা প্রভু এই সব বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্রোধে মুহূর্তের জন্য তোমার কাছ থেকে আমি মুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরকাল স্থায়ী দয়াতে আমি তোমার প্রতি করুণা করব,” এটা তোমার মুক্তিদাতা সদাপ্রভু বলেন।