Isaiah 54:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত আমার কাছে এসব নূহের দিনগুলোর মত; কারণ আমি যেমন শপথ করেছি যে, নূহের জলরাশি আর ভূতল প্লাবিত করবে না, তেমনি এই শপথ করলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হব না, তোমাকে আর ভর্ৎসনাও করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার কাছে এ যেন নোহের সময়ের মতো, যখন আমি শপথ করেছিলাম যে, নোহের সময়কালীন জলরাশি আর কখনও পৃথিবীকে প্লাবিত করবে না। সেরকমই, এখন আমি প্রতিজ্ঞা করছি, তোমার উপরে আর ক্রুদ্ধ হব না, তোমাকে আর কখনও তিরস্কার করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আমার নিকটে ইহা নোহের জলসমূহের সদৃশ; কারণ আমি যেমন শপথ করিয়াছি যে, নোহের জলসমূহ আর ভূতল আপ্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভর্ৎসনাও করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আমার নিকটে ইহা নোহের জলসমূহের সদৃশ; কারণ আমি যেমন শপথ করিয়াছি যে, নোহের জলসমূহ আর ভূতল প্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভর্ৎসনাও করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার কাছে এটা নোহের দিনের মত লাগছে। আমি যেমন শপথ করেছিলাম যে, নোহের সময়কার জলের মত জল আর কখনও পৃথিবী ঢেকে ফেলবে না, তেমনি এই শপথও করেছি যে, তোমার উপর রাগ করব না, তোমাকে আর কখনও বকুনি দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার কাছে এটা নূহের দিনের মত লাগছে। আমি যেমন কসম খেয়েছিলাম যে, নূহের সময়কার পানির মত পানি আর কখনও দুনিয়া ঢেকে ফেলবে না, তেমনি এই কসমও খেয়েছি যে, তোমার উপর রাগ করব না, তোমাকে আর কখনও বকুনি দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নোহের কালে আমি করেছিলাম অঙ্গীকার ভাসাব না এ ধরণী প্লাবনে কখনও আর। আর আমি হব না ক্রুদ্ধ তোমার উপর, করলাম আমি আজ এই অঙ্গীকার, করব না ভৎর্সনা তোমায়, দণ্ডও দেব না আর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বলেন, “নোহর সময়ের কথা স্মরণ কর, আমি পৃথিবীকে বন্যা দিয়ে শাস্তি দিই| কিন্তু আমি নোহকে প্রতিশ্রুতি দিয়েছিলাম পুনরায় বন্যা দিয়ে পৃথিবীকে ধ্বংস করব না| ঠিক সে রকম তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ওপর আর রুদ্ধ হব না এবং তোমাদের আর কখনও বাজে কথা বলব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কারণ আমার কাছে এটা নোহের জলসমূহের মত; আমি যেমন শপথ করেছিলাম যে, নোহের দিন কার জলের মত জল আর কখনও পৃথিবীকে অতিক্রম করবে না, তেমনি এই শপথ করলাম যে, তোমার ওপর আর রাগ করব না, তোমাকে আর ভর্ত্সনা করব না।