Isaiah 55:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আসমান থেকে নেমে আসে, আর সেখানে ফিরে যায় না, কিন্তু ভূমিকে পানি দান করে ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে খাবার দেয়, আমার মুখনির্গত কালাম তেমনি হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে, আর সেখানে ফিরে যায় না, বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে, যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আদ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে আর পৃথিবীকে জল দান না করে সেখানে ফিরে যায় না, বরং তাতে ফুল ও ফল ধরায় এবং যে বীজ বোনে তার জন্য শস্য আর যে খায় তার জন্য খাবার দান করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে আর দুনিয়াকে পানি দান না করে সেখানে ফিরে যায় না, বরং তাতে ফুল ও ফল ধরায় এবং যে বীজ বোনে তার জন্য শস্য আর যে খায় তার জন্য খাবার দান করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুষার ও বৃষ্টি যেমন আকাশ থেকে নেমে এসে সিক্ত করে মর্ত্যভূমিকে, উৎপন্ন করে শস্য, সংস্থান হয় খাদ্য ও শস্যবীজের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বৃষ্টি ও বরফ কণা আকাশ থেকে পড়ে এবং তা আর আকাশে ফিরে যায় না, যতক্ষণ না তারা মাটি স্পর্শ করে মাটিকে ভেজায়| তখন মাটি গাছকে অঙ্কুরিত করে বড় করে তোলে| এই গাছগুলি কৃষকদের জন্য বীজ বানায় আর লোকে এই বীজ ব্যবহার করে খাবার রুটি বানায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যেমন বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে এবং সেখানে ফিরে যায় না, ভূমিকে আদ্র করে ফলবতী ও অঙ্কুরিত করে এবং যে বীজ বোনে তার জন্য বীজ আর যে খায় তার জন্য খাবার দান করে।