Isaiah 55:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি, তা সম্পন্ন করবে এবং যে জন্য তা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়: তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছামত কাজ করবে আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া কালাম নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছামত কাজ করবে আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক তেমনি অব্যর্থ আমার মুখ নিঃসৃত বাণী বিফল হয় না আমার পরিকল্পনা সম্পাদনে, হয় না নিষ্ফল তার সার্থক রূপায়ণে। তোমরা মহানন্দে যাত্রা করবে এই নির্বাসন থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক সে ভাবেই আমার মুখ নিঃসৃত বাণী নিজেকে বাস্তবায়িত না করে ফিরে আসে না| আমি যা করতে চাই আমার কথা তাই করে| আমি যা করতে পাঠাই আমার কথা সফল ভাবে তাই করে ফিরে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমার মুখ থেকে বের হওয়া বাক্য; তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু তা আমার ইচ্ছামত কাজ করবে আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে।