Isaiah 55:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তোমরা আনন্দ সহকারে বাইরে যাবে এবং শান্তিতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। পর্বত ও উপপর্বতগুলো তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করবে এবং ক্ষেতের সমস্ত গাছ হাততালি দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে; পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে আনন্দ সংগীতে ফেটে পড়বে, আর মাঠের সমস্ত গাছপালা তাদের করতালি দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে। পর্ব্বত ও উপপর্ব্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে। পর্বত ও উপপর্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা আনন্দের সংগে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড়-পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে গান গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা আনন্দের সংগে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড়-পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে কাওয়ালী গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নিয়ে যাব তোমাদের পরমশান্তিতে, গিরি-পর্বত মুখরিত হবে সঙ্গীতে, বৃক্ষ-বনরাজি আনন্দে হবে মাতোয়ারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আনন্দের সঙ্গে চলে যাবে এবং শান্তিতে ফিরে আসবে| পাহাড়-পর্বত তোমাদের সামনে আনন্দে গান গেয়ে উঠতে শুরু করবে| মাঠের সব গাছ হাততালি দিয়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা আনন্দের সঙ্গে বাবিলের বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। পাহাড়-পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে গান গাইবে আর মাঠের সমস্ত গাছপালা হাততালি দেবে।