Isaiah 55:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাঁটাগাছের পরিবর্তে দেবদারু, কাঁটাঝোপের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হবে; আর তা মাবুদের কীর্তিস্বরূপ হবে, লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাঁটাগাছের বদলে দেবদারু এবং শিয়ালকাঁটার বদলে গুলমেদি উৎপন্ন হবে। এ হবে সদাপ্রভুর সুনামের জন্য, তা হবে এক চিরস্থায়ী নিদর্শনস্বরূপ, যা কখনও ধ্বংস হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কন্টকবৃক্ষের পরিবর্ত্তে দেবদারু, শ্যাকুলের পরিবর্ত্তে গুলমেঁদি উৎপন্ন হইবে; আর তাহা সদাপ্রভুর কীর্ত্তিস্বরূপ হইবে, লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কণ্টকবৃক্ষের পরিবর্তে দেবদারু, শ্যাকুলের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হইবে; আর তাহা সদাপ্রভুর কীর্তিস্বরূপ হইবে, লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাঁটাঝোপের বদলে বেরস আর কাঁটাগাছের বদলে গুলমেঁদি জন্মাবে। সদাপ্রভুর সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে। সেই চিহ্ন কখনও ধ্বংস হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাঁটাঝোপের বদলে বেরস আর কাঁটাগাছের বদলে গুলমেঁদি জন্মাবে। মাবুদের সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে। সেই চিহ্ন কখনও ধ্বংস হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ভূমি আজ কাঁটাবনে ছাওয়া, সেই স্থান পরিণত হবে দেবদারু বনে, কাঁটাগুল্মে কন্টকিত স্থান পরিণত হবে সুগন্ধি পাতায় ভরা চিরহরিৎ বৃক্ষের কাননে। এই হবে চিহ্ন আমার অশেষ, অক্ষয়, আমি প্রভু পরমেশ্বর, এ কীর্তি আমারই—এ হবে তারই স্মরণিকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানে যেখানে ঝোপঝাড় ছিল সেখানে সেখানে বেড়ে উঠবে বিশাল বিশাল দেবদারু গাছ| আগাছার স্থানে গজিয়ে উঠবে গুলমেঁদি গাছ| এই সব ঘটনা প্রভুকে বিখ্যাত করে তুলবে| এই সব ঘটনা প্রমাণ করবে যে প্রভু শক্তিশালী এবং এই প্রমাণ কখনই নষ্ট হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাঁটাঝোপের বদলে দেবদারু আর কাঁটাগাছের বদলে গুলমেঁদি জন্মাবে এবং এটা সদাপ্রভুর সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে যা কখনও উচ্ছিন্ন হবে না।”