Isaiah 55:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেন অখাদ্যের জন্য টাকা খরচ করছো, যাতে তৃপ্তি নেই, তার জন্য স্ব স্ব শ্রমফল দিচ্ছ? শোন, আমার কথা শোন, উত্তম খাবার ভোজন কর, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা খাবার নয়, তার জন্য কেন তোমরা পয়সা ব্যয় করো? যা তোমাদের তৃপ্তি দেয় না, তার জন্য কেন পরিশ্রম করো? শোনো, তোমরা আমার কথা শোনো, যা উৎকৃষ্ট, তাই ভোজন করো, এতে তোমাদের প্রাণ পুষ্টিকর খাদ্যে আনন্দিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য স্বস্ব শ্রমফল দিতেছ? শুন, আমার কথা শুন, উত্তম ভক্ষ্য ভোজন কর, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য স্ব স্ব শ্রমফল দিতেছ? শুন, আমার কথা শুন, উত্তম ভক্ষ্য ভোজন কর, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা কোন খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে? যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করবে? শোন, আমার কথা শোন, যা ভাল তা-ই খাও; তাতে সবচেয়ে ভাল খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা কোন খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে? যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করবে? শোন, আমার কথা শোন, যা ভাল তা-ই খাও; তাতে সবচেয়ে ভাল খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাতে ক্ষুধার নিবৃত্তি নেই, তার জন্য কেন বৃথা অর্থ ব্যয় কর? যাতে কোন তৃপ্তি নেই, তার জন্য কেন এত পরিশ্রম? শোন, আমার কথা শোন, যা বলি তাই কর, পরিতৃপ্ত হবে উপাদেয় খাদ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যি খাদ্য নয় এমন জিনিষের জন্য তোমরা কেন অর্থ নষ্ট করবে? তোমাদের সন্তষ্ট করে না এমন জিনিষের জন্য কেন কাজ করবে? আমার খুব কাছে এসে শোন, তোমরা খুব ভালো খাবার খাবে| তোমাদের আত্মা সন্তুষ্ট হবার মতো খাদ্য তোমরা ভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা কোন খাবার নয় তার জন্য কেন রূপা তুলছ? এবং যা তৃপ্তি দেয় না তার জন্য কেন পরিশ্রম করছ? আমার কথা মনোযোগ সহকারে শোন এবং যা ভাল তাই খাও এবং ভাল খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হোক।