Isaiah 55:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কান দাও, আমার কাছে এসো; শোন, তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে; আর আমি তোমাদের সঙ্গে একটি নিত্যস্থায়ী নিয়ম করবো, দাউদের প্রতি কৃত অটল রহম স্থির করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কথায় কান দাও ও আমার কাছে এসো; আমার কথা শোনো যেন তোমরা প্রাণে বাঁচতে পারো। আমি তোমাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি সম্পাদন করব, দাউদের কাছে প্রতিজ্ঞাত আমার বিশ্বস্ততা পূর্ণ ভালোবাসার জন্যই তা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কর্ণপাত কর, আমার নিকটে আইস; শ্রবণ কর, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে; আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দায়ূদের [প্রতি কৃত] অটল দয়া স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কর্ণপাত কর, আমার নিকটে আইস; শ্রবণ কর, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে; আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দায়ূদের [প্রতি কৃত] অটল দয়া স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আমার বিশ্বস্ততায় ভরা ভালবাসার দরুন আমি দায়ূদের কাছে যে প্রতিজ্ঞা করেছি সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আমার বিশ্বস্ততায় ভরা মহব্বতের দরুন আমি দাউদের কাছে যে ওয়াদা করেছি সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার কাছে এসে শোন আমি কি বলছি, তাহলে তোমাদের আত্মা বাঁচবে| আমি তোমাদের সঙ্গে চির কালের মত একটা চুক্তি করব| দায়ুদের মত তোমাদের সঙ্গেও আমি চুক্তি করব| দায়ুদের কাছে আমি প্রতিশ্রুতি করেছি চির কাল আমি ওকে ভালবাসব| চির কাল আমি তার প্রতি বিশ্বস্ত থাকব| তোমরা এই চুক্তির ওপর আস্থাশীল থাকতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আর আমি তোমাদের সঙ্গে চিরস্থায়ী নিয়ম করব দায়ূদের প্রতি করা বিশ্বস্ততার চুক্তি দিয়ে স্থাপন করব।