Isaiah 55:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তাকে জাতিদের সাক্ষী হিসেবে, জাতিদের নায়ক ও হুকুমদাতা হিসেবে নিযুক্ত করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, আমি তাকে জাতিসমূহের কাছে সাক্ষীস্বরূপ করেছি, তাকে সব জাতির উপরে নায়ক ও সৈন্যাধ্যক্ষ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তাঁহাকে জাতিগণের সাক্ষীরূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টারূপে নিযুক্ত করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তাঁহাকে জাতিগণের সাক্ষীরূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টারূপে নিযুক্ত করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমি তাকে জাতিদের কাছে একজন সাক্ষী, একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমি তাকে জাতিদের কাছে একজন সাক্ষী, একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে আমার সাক্ষী! তারই মাধ্যমে করেছি প্রকাশ আমি আমার ক্ষমতা জাতিবৃন্দের কাছে আমি তাকে করেছি জাতিবৃন্দের অধিনায়ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদকে আমি অন্যান্য জাতির জন্য সাক্ষী বানিয়েছি| আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি বহু জাতির শাসক ও সেনাপতি বানিয়ে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি তাকে জাতিদের সাক্ষী হিসাবে, একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি।